ইয়াসির শাহে নাকাল ওয়েস্ট ইন্ডিজ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
ইয়াসির শাহে নাকাল ওয়েস্ট ইন্ডিজ
ইয়াসির শাহে নাকাল ওয়েস্ট ইন্ডিজ
জ্যামাইকার কিংস্টনে বৃষ্টি বিঘ্নিত ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে চার অর্ধশতকে মিসবাহ উল হকের পাকিস্তান ১২১ রানের লীড পায়। আর ইয়াসির শাহের ঘুর্ণিজাদুতে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ফেললেও পাকিস্তানের থেকে ২৮ রান পিছিয়ে। বৃষ্টি শেষদিনে চোখ না রাঙালে ফলাফল পাকিস্তানের পক্ষে যাবার বাজি ধরার লোকের সংখ্যা বেশিই।
৪ উইকেটে ২০১ রান নিয়ে ৪র্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। ৪র্থ দিনে মিসবাহ-আসাদ জুটি পাকিস্তানের ইনিংসে ৩৫ রান যোগ করে। আসাদ শফিক ব্যক্তিগত ২২ রানে ফিরে গেলে পাকিস্তানের ইনিংসকে এগিয়ে নেন মিসবাহ ও সরফরাজ। মিসবাহ ধীরলয়ে রান করতে থাকলেও সরফরাজ রান তুলতে থাকেন দ্রুত। ক্যারিয়ারের ১২তম টেস্ট অর্ধশতক তুলে নিয়ে দেবেন্দ্র বিশুর বলে বোল্ড হবার আগে সরফরাজ করেন ৭০ বলে ৫৪ রান। ৩২৪ এই ৬ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানের ইনিংস ৪০০ পেরুবে এরকম আশা করছিলেন না কেওই। তবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান ৪৩ ছুঁইছুঁই মিসবাহ উল হক। তবে শেষমেশ আক্ষেপে পুড়তে হয়েছে তাকেও। শেষ ব্যাটসম্যান হিসেবে অভিষিক্ত মোহাম্মদ আব্বাস যখন আউট হন মিসবাহ তখন অপরাজিত ৯৯ রানে! টেস্ট ক্রিকেটে ৯৯ রানে অপরাজিত থাকার ৬ষ্ঠ নযীর এটি।
তারপরেও ১২১ রানের লীড নিয়ে তৃপ্তির হাসি অধিনায়ক মিসবাহ'র মুখেই ছিলো। আর চতুর্থ দিন শেষে সেই হাসি বহুগুণে চওড়া করেছেন ইয়াসির শাহ। একাই চার উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন এই লেগ স্পিনার। ৯৩ রানে ৪ উইকেট নিয়ে ৫ম দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের ১ম ইনিংসের রান থেকে এখনও ২৮ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ।
