বিয়ের চাপে বিপিএল দেখতে পারেননি মিলার
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
3
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
4
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
5
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
বিয়ের চাপে বিপিএল দেখতে পারেননি মিলার
বিয়ের চাপে বিপিএল দেখতে পারেননি মিলার
দশ হাজারেরও বেশি টি-টোয়েন্টি রান নিয়ে এবার বিপিএল মাতাতে আসলেন ডেভিড মিলার। চলতি আসরে মিলারকে প্রথমবারের মতো দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। সকালে বাংলাদেশে পৌঁছে মিরপুরে আসেন অনুশীলন করতে। মিলারের ক্লান্ত লাগলেও মন ভালো থাকায় ম্যাচের জন্য ফিট। বিয়ের চাপে বিপিএল দেখতে পারেননি টিভিতে, তবে বরিশালের খোঁজ খবর রেখেছেন অনলাইনে।
মোট ৪৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ডেভিড মিলার নামের পাশে যোগ করেছেন ১০ হাজার ১৯ রান। ৪৫ বার হাফ সেঞ্চুরি পাওয়া মিলারের আছে ৪টি শতরানের ইনিংসও। ১৩৮.২১ স্ট্রাইক রেটে তার ব্যাটিং গড় ৩৫.২৭। আইপিএলসহ দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজি লিগ কাঁপানো মিলারের কাছে উড়ে এসেই খেলতে নামা নতুন কিছু নয়। আগামীকাল দুপুরে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। মূলত প্লে অফের জন্যই দক্ষিণ আফ্রিকা থেকে ডেভিড মিলারের উড়ে আসা। সকালে ঢাকায় পৌঁছে অনুশীলনে নেমে গেলেন, কীভাবে সবকিছু এতো সহজে সামলান? সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে মিলার বলেন,'ক্লান্ত লাগছে, বিশ্রাম প্রয়োজন। তবে মানসিকভাবে বুঝতে হবে শরীরের কী প্রয়োজন। আজ বেশ গরম। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ারও ব্যাপার আছে। সেই সাথে সবার সাথে পরিচিতও হওয়া দরকার। দলটাকে ভালোভাবে জানা দরকার। কালকের ম্যাচের জন্য মুখিয়ে আছি। দিনশেষে ব্যাপারটা নিজের শরীরকে বোঝার ব্যাপার।' '১৬ বছর ধরে খেলছি, আমি আমার খেলাটাকে ভালো করে বুঝি। মন ভালো অবস্থায় আছে এটা নিশ্চিত করা জরুরী।'বিপিএলে আগেও খেলছেন মিলার। বাংলাদেশে এসে ম্যাচ খেলা তার কাছে আনন্দের, 'আমি চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছি। যতটা মনে আছে জার্সি ছিল গোলাপি রঙের। এক সপ্তাহের জন্য এসে তিনটি ম্যাচ খেলেছিলাম। বাংলাদেশে আসা সবসময় দারুণ স্মৃতিময়।' এখানে আসার আগে বিপিএল ম্যাচ দেখেছেন?
'সত্যি বলতে গেল কয়েকদিন কোনো খেলা দেখিনি। কয়েকদিনের বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে, ৩০ তারিখ। তা নিয়ে অনেক কাজ করতে হচ্ছে। তবে আমি ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, পয়েন্ট টেবিলে কোথায় আছি প্লে-অফে উঠেছি কি না এসব খোঁজখবর রাখছিলাম। তবে টিভিতে খেলা দেখা হয়নি।'
