“৪ বলে ৯২ রান” কান্ড, লালমাটিয়া ক্লাব নিষিদ্ধ আজীবন

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
“৪ বলে ৯২ রান” কান্ড, লালমাটিয়া ক্লাব নিষিদ্ধ আজীবন

“৪ বলে ৯২ রান” কান্ড, লালমাটিয়া ক্লাব নিষিদ্ধ আজীবন

“৪ বলে ৯২ রান” কান্ড, লালমাটিয়া ক্লাব নিষিদ্ধ আজীবন

৪ বলে ৯২ রান! কি অবাক কান্ড। এই অবাক কান্ডেরই চুড়ান্ত শাস্তি দিয়ে অবাক করে দিয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবার বিসিবি’র তদন্ত কমিটি’র প্রধান শেখ সোহেল জানান, এই ঘটনার দায়ে ঢাকা ২য় বিভাগ ক্রিকেট লিগ এর দল “লালমাটিয়া ক্রিকেট ক্লাব”এর তানিম হাসান এবং সুজন মাহমুদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শেষ ম্যাচে সুজন ৪ বলে ৯২ রান দেন এবং এর আগের ম্যাচে তানিম দেন ১.১ বলে ৬৪ রান। গত ১২ এপ্রিল লালমাটিয়া ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা বাজে আম্প্যায়ারিং এর প্রতিবাদে এমন কান্ড ঘটায় বলে জানায় ওই ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা। লালমাটিয়া ক্লাব ওই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৪ ওভারে ৮৮ রান করে অল-আউট হয়ে যায়। এর পরেই তাদের ক্ষোভের কেন্দ্রে পরিণত হয় আম্প্যায়াররা। তারা বলেন, আম্প্যায়ারদের পক্ষপাতমূলক আচরনের জন্যই তাদের এমন ব্যাটিং। বোলিং করতে নেমে লালমাটিয়ার বলার সুজন ২০ বল করে যার মধ্য চারটি ডেলিবারি ছিলো বৈধ।  আর ঐ ২০ বলেই ম্যাচ জিতে নেয় প্রতিপক্ষ দল। তদন্ত কমিটি প্রধান শেখ সোহেল আরো জানান, দেশের ক্রিকেটকে তারা তারা ছোট করেছে বিশ্ব ক্রিকেটের কাছে। তাই লালমাটিয়া ক্লাবকে ২য় বিভাগ ক্রিকেট থেকে আজীবন বহিষ্কার এবং দুই দলের কোচ, ম্যানেজার এবং দুই অধিনায়ককে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দুই আম্প্যায়ারকে ৬ মাস নিষিদ্ধ করা হয়েছে কারণ, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি বিধায়।