'লিটন দাস কখনোই ফিফটির জন্য খেলে না'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
2
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
3
In High-Voltage Battle for Final, Bangladesh to Face India
-
4
Australia Seal ODI Series Win Against Zimbabwe as Travis Head Hits Century
-
5
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
'লিটন দাস কখনোই ফিফটির জন্য খেলে না'
'লিটন দাস কখনোই ফিফটির জন্য খেলে না'
লিটন দাসের আফসোস আছে, গেল পাঁচ ম্যাচে রান না পেয়ে। লিটনও মানেন, তিনি যেরকম ব্যাটার তার পারফর্ম করা দলের জন্য খুব দরকার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের শুরু থেকেই পারফর্ম করার কথা ছিল লিটন দাসের। কিন্তু তার ব্যাট হাসল কুমিল্লার ৬ষ্ঠ ম্যাচে এসে। রান পেয়েই খুশি লিটন, নেই ফিফটি মিসের আক্ষেপ।
আগের পাঁচ ম্যাচ মিলিয়ে ৩৭ রান করা লিটন দাস আজ খেললেন ৪৬ রানের ইনিংস। ফর্মে ফেরার দিনে তাই ফিফটি মিসের আক্ষেপ নেই লিটনের কণ্ঠে,ফিফটির খুব কাছে গিয়েও লিটনের পঞ্চাশ না পাওয়া; আগ্রাসী হওয়া কি তখন দরকার ছিল? 'আমার কাছে আফসোস এই জিনিসটা আমরা দুইজন (লিটন-রিজওয়ান) মিলে ডিসকাস করতেছিলাম ড্রিংকসের পরের ওভার এই জিনিসটা এই ওভারটা নরমাল খেললে অ্যাটাকিং মুডে যাওয়া যায়। সামহাউ যদি ওই ওভারটা খেলে ফেলতে পারতাম তাহলে নেক্সট ওভার থেকে আমাদের দুজনের জন্য ফ্রি হিট গেম থাকত। তো ওই জায়গা থেকে আফসোস। নেক্সট টাইম যদি এই রকম হয়, চেষ্টা করব কন্টিনিউ করার।' কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন জানেন দলে তার কাজ কি। জাতীয় দলের এই তারকা ওপেনারই কুমিল্লার ভরসা। এতদিন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া লিটন অবশেষে কিছুটা হলেও পেলেন স্বস্তি। 'রিলিফ অ্যাজ অ্যা ব্যাটসম্যান আমার কাজই হলো রান করা। ফার্স্টের পাঁচ ম্যাচ করতে পারি নাই, আফসোস তো ছিল। আমি যে ধরনের প্লেয়ার আমি রান করতে পারতেছি না। বাট স্টিল আমার উন্নতি করার অনেক জায়গা আছে। লং টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ বাকি। টিমও আমার কাছে চায় পারফরম্যান্স, আমি সেটা ট্রাই করব।''দেখেন, আমি কখনই পঞ্চাশের জন্য খেলি না। আমার কাছে মনে হয় না, একটা ৫০ হলে আমি লিটন দাস চেঞ্জ হয়ে যাবো। না হলে চেঞ্জ হবো না।'
