বোলাররা জেতালেন আবাহনীকে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
বোলাররা জেতালেন আবাহনীকে
বোলাররা জেতালেন আবাহনীকে
বোলাররা কাজের কাজ আগেই করে রেখেছিলেন, ব্যাটসম্যানদের শুধু নিজেদের কাজটা করার দরকার ছিলো। ব্যাটসম্যানেরা হতাশ করেনওনি। লো স্কোরিং ম্যাচে কলাবাগান ক্রিড়াচক্রকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। নিজেদের ৬ষ্ঠ ম্যাচে আবাহনীর এটি চতুর্থ জয়।
সাভারে বিকেএসপি'র চার নাম্বার গ্রাউন্ডে টসে জিতে আগে বোলারদের হাতে দায়িত্ব দেন আবাহনীর অধিনায়ক মোহাম্মদ মিথুন। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেন আবাহনীর বোলারেরা। নিয়মিত উইকেট নিয়ে ব্যাতিব্যস্ত রাখে কলাবাগানের ব্যাটসম্যানদের। কলাবাগানের অধিনায়ক তুষার ইমরানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা(৩১) ছাড়া আর কেওই ৩০ রানের গন্ডি পার করতে পারেননি। আবাহনীর হয়ে বোলিংএ নেতৃত্ব দেন শুভাগত হোম। ১০ ওভারে ২ মেডেন নিয়ে ১৯ রান খরচাতে হোম তুলে নেন ৪ উইকেট। তাছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন নেন দুই উইকেট। ৪৫ ওভার ৫ বলে কলাবাগানের ইনিংস থামে ১৫৬ রানে।
১৫৭ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে কখনোই অস্বস্তিতে পড়েনি গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। আবুল হাসান সমান ২০ রান করা লিটন দাস ও সাদমান ইসলামকে দলীয় ৫০ এর আগে ফেরালেও তাতে কাজের কাজ কিছু হয়নি। অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ৬১ রানের ইনিংস খেলে সহজ জয় নিশ্চিত করেন। সাইফ আউট হলেও দলপতি মোহাম্মদ মিথুন অপরাজিত থাকেন ৩০ রান করে।
সংক্ষিপ্ত স্কোরঃ কলাবাগান ক্রিড়াচক্রঃ ১৫৬/১০(৪৫.৫), তুষার ৩৬, শুভাগত ১৯/৪, আবাহনী লিমিটেডঃ ১৬১/৪(৩০.২), সাইফ ৬১, মিথুন ৩০*
আবাহনী লিমিটেড ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ শুভাগত হোম।
