অলরাউন্ডারদের সেরা দশে মাহমুদুল্লাহ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
অলরাউন্ডারদের সেরা দশে মাহমুদুল্লাহ

অলরাউন্ডারদের সেরা দশে মাহমুদুল্লাহ

অলরাউন্ডারদের সেরা দশে মাহমুদুল্লাহ

আইসিসি র‍্যাংকিং এ টি-টোয়েন্টির সেরা দশ অলরাউন্ডারের তালিকাতে স্থান করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সম্প্রতি প্রকাশিত র‍্যাংকিং এর ৯ নম্বরে অবস্থান করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকার শীর্ষস্থান আগে থেকেই ছিলো সাকিব আল হাসানের দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দ্বিতীয় ম্যাচে দারুণ অলরাউন্ডিং পারফর্মেন্সে দ্বিতীয় স্থানে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের(৩৪৩) সাথে রেটিং পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছেন সাকিব(৩৫৩)। ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯ এ অবস্থান মাহমুদুল্লাহ রিয়াদের। ১,২,৩ এ যথাক্রমে সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ নবী। এছাড়া টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাশরাফি মর্তুজা আছেন ৩৪ এ। সেরা ৫০ এ আরেক বাংলাদেশী হলেন সাব্বির রহমান(৪৬)।