আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট কে বিদায় মাশরাফি’র

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট কে বিদায় মাশরাফি’র

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট কে বিদায় মাশরাফি’র

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট কে বিদায় মাশরাফি’র

গুঞ্জন টা এবার সত্যিই হল । ২০ ওভারের ক্রিকেটে শুধু অধিনায়কত্বই ছাড়ছেন না সাথে এই ফরম্যাট থেকে অবসরই নিচ্ছেন নড়াইল-এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মোর্তাজা । চলতি সিরিজ খেলেই আর মাঠে নামবেন না টি টুয়েন্টিতে। অধিনায়কের কাছের মানুষদের সাথে কথা বলে জানা গেছে মনটা নাকি একটু খারাপই । খারাপতো হবারই কথা । যার রক্তে মিশে গেছে ক্রিকেট । ক্যারিয়ারের ৫৩ তম ম্যাচে এসে আজ টি-২০ থেকে অবসর নিয়ে নিলেন তিনি । এই ফরম্যাটের শুরুর দিকেই বলেছিলেন, টি-২০ ক্রিকেটটা তিনি খুব একটা উপভোগ করেননা । হয়তো এর রেশ ধরেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সন থেকে অবসরের ঘোষনাটা । জানা গেছে সবার অজান্তে একাই সিদ্বান্তটা নিয়েছেন । খুব কাছের দু-একজন ছাড়া আর কেওই জানতেননা । বোর্ড কর্মকর্তারাও বেশি কিছু জানেননা এ ব্যাপারে । কলম্বোর প্রেমাদাসা ষ্টেডিয়ামে ২ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ টস করতে নেমে হঠাৎই এমন সিদ্বান্ত । ২০১৪ তে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্শনে অধিনায়ক এর দায়িত্ব দেয়া হয় তাকে । এ পর্যন্ত ২৩ ম্যাচে পালন করেছেন অধিনায়কত্বের দায়িত্ব। যার মধ্যে জিতেছেন ৯ ম্যাচ আর হেরেছেন ১৩ ম্যাচ ।