জাতীয় দলের টাইটেল স্পন্সর হবার দৌড়ে কারা?
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
জাতীয় দলের টাইটেল স্পন্সর হবার দৌড়ে কারা?
জাতীয় দলের টাইটেল স্পন্সর হবার দৌড়ে কারা?
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বব্যাপী বাংলাদেশের জন্যে সুনাম বয়ে নিয়ে আসে। সেই ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কলাকুশলীদের; সর্বপোরি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হতে কেই বা না চাইবে! বিসিবি'র অনেক শর্তের পরেও তাই টাইটেল স্পন্সর হবার দৌড়ে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রসিদ্ধ কিছু কর্পোরেট হাউজ।
বাংলাদেশ জাতীয় দলের বর্তমান টাইটেল স্পন্সর রবি। তবে রবি'র সাথে বিসিবি'র চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১শে মে। সেই হিসাবে এখনও বাকি ১ মাসের মতো সময়। তবে, অতো বিলম্ব না করে এই সময়ের আগেই হয়তো নির্ধারিত হবে নতুন টাইটেল স্পন্সর। যে চুক্তি আগামী জুনে কার্যকরী হয়ে শেষ হবে দুই বছর পর। এই সময়সীমার মাঝে থাকবে ২০১৯ সালের বিশ্বকাপও। তাই টাইটেল স্পন্সর হবার জন্যে দৌড়ঝাপটা অমূলক কিছু নয়।
বৈশ্বিক আসরে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকরা নিজেদের ব্র্যান্ড বা কোম্পানির লোগো গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এই মর্যাদা পেতে কারাই বা না চাইবে! আগামী ৩মে অনুষ্ঠিতব্য নিলামে অংশ নিচ্ছে প্রাণ গ্রুপ, বর্তমান স্পন্সর রবি, গ্রামীণফোন, বিকাশ, মেঘনা গ্রুপের ফ্রেশ এমনটাই শোনা যাচ্ছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সংবাদমাধ্যমকে এখনও নিশ্চিত করে কিছু জানাতে নিজের অপরাগতা প্রকাশ করেছেন।
গতকাল(২৯শে এপ্রিল) ছিলো স্পন্সরশিপ প্রক্রিয়ার অংশ হতে শিডিউল কেনার ডেডলাইন। সেখানে ডেডলাইন কেনার পর আগ্রহী কর্পোরেট হাউজ গুলি তাদের লিখিত প্রস্তাব পেশ করবে বিসিবি'র কাছে। সেটা খুটিয়ে দেখার পর বিসিবি'র কাছে বাস্তবসম্মত মনে হলে ও বিসিবি'র শর্ত পূরণে অঙ্গীকারবদ্ধ হলেই ২মে'র নিলামে অংশগ্রহণের সুযোগ মিলবে। তাই আসলে কারা ৩মে'র বহুল আলোচিত এই নিলামে অংশ নিতে পারবে শেষ পর্যন্ত তা জানতে অপেক্ষা করতে হবে ২মে পর্যন্ত।
উল্লেখ্য, এই নিলামে বিসিবি বেজ প্রাইস নির্ধারণ করেছে ৬০ কোটি টাকা। টাইগারদের অংশ হতে নিলামে অংশ নিতে যাওয়া কর্পোরেট হাউজগুলোকে তাই নূন্যতম ৬০ কোটি টাকা খরচ করতেই হবে। আর এই গৌরবের একক ভাগীদার হতে, অন্য কর্পোরেট হাউজগুলোকে টেক্কা দিতে নিলামে বিড করতে হবে সবচেয়ে বেশি অর্থ।
