হেসেখেলে জিতলো শ্রীলঙ্কা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Liton Appointed ODI Captain as Well, BCB Replaces Miraz in Leadership Reshuffle
-
2
Towhid Hridoys 31 Off Just 8 Balls Powers Jaffna Kings to Victory Over Colombo in LPL
-
3
Seales fiery spell powers West Indies to 90-run win over Pakistan
-
4
Abbas and Khurram Sanctioned for Aggressive Celebrations
-
5
Stephen Fleming Set to Become England Test Teams Next Head Coach
হেসেখেলে জিতলো শ্রীলঙ্কা
হেসেখেলে জিতলো শ্রীলঙ্কা
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এর আগে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিলো শ্রীলঙ্কা। তবে বাংলাদেশকে হেসেখেলেই হারিয়ে এই স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় জয় পেলো শ্রীলঙ্কা। ৬ উইকেটে হেরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে পিছিয়ে থাকলো বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিলো ১৫৫ রান। প্রেমাদাসা স্টেডিয়ামে ১ম ইনিংসের গড় রান ১৫৪। সে হিসাবে লড়াই করার মতো স্কোর বলা হচ্ছিলো। তবে ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশী বোলারদের পাত্তায়ই দেয়নি শ্রীলঙ্কান ব্যাটসম্যানেরা। শ্রীলঙ্কা তাদের লক্ষ্যে পৌছেছে ৭ বল হাতে রেখেই।
১৫৫ রান ডিফেন্ড করতে দারুণ শুরু দরকার ছিলো টাইগারদের। সেটা দিয়েছিলেনও মাহমুদুল্লাহ রিয়াদ। ১ম ওভারে তিনি দেন মাত্র ২ রান। তবে ২য় ওভারে তাসকিন দেন ১৪ রান। ৫ম ওভারে সাকিব ১ম বল করতে এসে দেন ১৬ রান। ৬ষ্ঠ ওভারের শেষ দুই বলে মুস্তাফিজকে টানা দুই চার মেরে কুশল পেরেরা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন।
ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামা অধিনায়ক মাশরাফি ৭ম ওভারে থারাংগা কে ফিরিয়ে ভাঙ্গেন ৬৫ রানের জুটি। মাশরাফির পরের ওভারে ফেরেন দিলশান মুনাবিরাও। তবে সেটা শ্রীলঙ্কার ইনিংসে ওরকম কোন প্রভাব ফেলেনি।
মূলত একাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন কুশল পেরেরা। ৪র্থ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে করেন ৫৩ বলে ৭৭ রান। সেকুগে প্রসন্ন ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১৫৫/৬(২০), মোসাদ্দেক ৩৪*
শ্রীলঙ্কা ১৫৮/৪(১৮.৫), পেরেরা ৭৭, মাশরাফি ২/৩২
বাংলাদেশ ৬ উইকেটে পরাজিত।
