মুস্তাফিজের আ'ঘা'ত: হাসপাতাল থেকে মিলল স্বস্তির খবর

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 2 hours ago
মুস্তাফিজের আ'ঘা'ত: হাসপাতাল থেকে মিলল স্বস্তির খবর

মুস্তাফিজের আ'ঘা'ত: হাসপাতাল থেকে মিলল স্বস্তির খবর

মুস্তাফিজের আ'ঘা'ত: হাসপাতাল থেকে মিলল স্বস্তির খবর

হাসপাতাল থেকে মিলল স্বস্তির খবর, শঙ্কা মুক্ত মুস্তাফিজ। সিটি স্ক্যান করে জানা গেছে, ইন্টার্নাল কোনো ইনজুরি নেই। তবে মাথা ফেটে যাওয়ায় সেলাই করতে হচ্ছে।

অনুশীলনের সময় বলের আ'ঘা'তে আ'হ'ত হন মুস্তাফিজুর রহমান। তড়িঘড়ি করে তাকে নেয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর তার শারীরিক অবস্থার তথ্য জানাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  সিটি স্ক্যানের পর কুমিল্লার ফিজিও এমএস জাহিদুল ইসলাম জানিয়েছেন, মুস্তাফিজের অবস্থা অনেকটাই ভালো। বড় ধরনের ইনজুরির আশঙ্কা করা হলেও কেবল বাহ্যিকভাবেই আ'ঘা'ত পেয়েছেন তিনি।

অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজের মাথার পেছনের অংশে এসে লাগে। ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। র'ক্ত'পাত বন্ধ করতে দ্রুত ব্যান্ডেজ করা হয়। এরপর নেয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে। অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ র'ক্ত'পাতও হচ্ছে না। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।