তদন্ত কমিটি গঠন “৯২ রান ৪ বল” কান্ডের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
তদন্ত কমিটি গঠন “৯২ রান ৪ বল” কান্ডের
তদন্ত কমিটি গঠন “৯২ রান ৪ বল” কান্ডের
বিসিবি অবশেষে তদন্ত কমিটি গঠন করলো ৪ বলে ৯২ রান ঘটনার। দেশের ঘরোয়া ক্রিকেটে বাজে আম্প্যায়ারিং নিয়ে এতদিন মন্তব্য হয়ে আসলেও সাম্প্রতিক “৪ বলে ৯২রান” ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশের ক্রিকেটকে। মন্তব্য হয়েছে বিশ্ব মিডিয়ায়ও।
ঢাকায় ২য় বিভাগ ক্রিকেট লিগের একটি ম্যাচে গত কিছুদিন আগে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার তদন্তে গঠিত হয়েছে ৩ সদস্যের কমিটি। এবং এই কমিটিকে নির্দেশ দেয়ে হয়েছে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে। তদন্ত কমিটিতে আছেন- ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শেখ সোহেল এবং মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
উল্লেখ্য, এই ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছিলো আইসিসি’র তদন্ত দল আকসু কে। ইতিমধ্যে তারাও রিপোর্ট জমা দিয়েছে বিসিবি’র কাছে।
আজ বহুল আলোচিত বোর্ড সভায় নেয়া হয় এমন সিদ্বান্ত। আগামী ৩ দিনের মধ্যে সিদ্বান্ত আসতে এ ঘটনার।
