গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন মাশরাফি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
2
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
3
In High-Voltage Battle for Final, Bangladesh to Face India
-
4
Australia Seal ODI Series Win Against Zimbabwe as Travis Head Hits Century
-
5
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন মাশরাফি
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন মাশরাফি
একদিনের বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। সিলেট স্ট্রাইকার্স খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বিপিএলের নবম আসরের ফাইনালিস্ট দল সিলেট স্ট্রাইকার্স চলতি বিপিএলে একটি জয়ও তুলে নিতে পারেনি। ঢাকা পর্বের দুই হার শেষে সিলেট পর্বও শুরু হয়েছে হার দিয়ে। ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি নামছে হোম গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিলেটের সেরা একাদশ থেকে বাদ গেলেন ইয়াসির আলি চৌধুরি, বেন কাটিং ও বেনি হাওয়েল। দলে ফিরলেন আরিফুল হক। বিপরীতে কুর্টিস ক্যাম্ফারের জায়গায় চট্টগ্রাম একাদশে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টম ব্রুস। তবে আজকেই অভিষেক হয়ে যায়নি বিগ ব্যাশ জেতা ব্রিসবেন হিটের তারকা ব্যাটার জশ ব্রাউনের।
ঘরের মাঠে আনন্দ-উৎসবের আবহ রাঙাতে সিলেট স্ট্রাইকার্স মরিয়া, টানা তিন হারের পর এবার তাদের প্রতিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফির নেতৃত্বগুণ এবার খুব একটা সঙ্গ দিচ্ছে না সিলেটকে। বিপিএলের প্রথম তিন ম্যাচেই হারতে হয়েছে তাদের। দলের কেউই খুব বেশি ছন্দে নেই। এমনকি নিজেদের ঘরের সমর্থকদের সামনেও জয় আসেনি সিলেট শিবিরে।
ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। যার ফলে পয়েন্ট টেবিলের দুই নাস্বারে রয়েছে বন্দরনগরীর দলটি। আজকের ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা।
