চ্যাম্পিয়নস ট্রফিতে সফল হতে ত্রিদেশীয় সিরিজেকে গুরুত্ব দিচ্ছেন মাশরাফি

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
চ্যাম্পিয়নস ট্রফিতে সফল হতে ত্রিদেশীয় সিরিজেকে গুরুত্ব দিচ্ছেন মাশরাফি

চ্যাম্পিয়নস ট্রফিতে সফল হতে ত্রিদেশীয় সিরিজেকে গুরুত্ব দিচ্ছেন মাশরাফি

চ্যাম্পিয়নস ট্রফিতে সফল হতে ত্রিদেশীয় সিরিজেকে গুরুত্ব দিচ্ছেন মাশরাফি

বুধবার মধ্যরাতে টাইগাররা ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে। সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করে সেখান থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ক্যাম্প এবং ত্রিদেশীয় সিরিজের গুরুত্ব খুব ভালো করেই জানা আছে টাইগার দলপতি মাশরাফির। তিনি বলেন, 'অবশ্যই জেতার লক্ষ্য থাকবে। কারণ এর মধ্যে অনেক হিসাব-নিকাশ রয়েছে। আয়ারল্যান্ডে ভালো করতে পারলে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো কিছুর সুযোগ তৈরি হবে। ওই টুর্নামেন্ট খারাপ করলে আরও বেশি প্রেসার মাথায় চলে আসবে। সব মিলিয়ে মানসিক প্রস্তুতি ভালো হলে সব সহজ হয়ে যাবে। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ।'

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, 'এখানে তো ফাইনাল নেই, ফেভারিটের প্রশ্ন আসছে না। চারটা ম্যাচ খেলবো, ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে।'
গত চার সিরিজের বারো ম্যাচে মাত্র চারটি তে জয় পেয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে টাইগারদের ওয়ানডেতে যে উড়ন্ত পারফর্মেন্স ছিল তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকার কথা টিম ম্যানেজমেন্ট এর।
কিন্তু কাপ্তান মাশরাফি সেরকম না ভেবে নিজের মত করে ব্যাখ্যা করলেন। 'এখনো পর্যন্ত আমি যদি গ্রাফের দিকে তাকাই আমার পার্সোনালি ড্রেসিং রুমে ওই ফিলিংস টা হয় যে, অন্যান্য প্রতিষ্ঠিত দল যত দ্রুত এওয়ে ম্যাচ মানিয়ে নিয়েছে তার থেকে দ্রুত আমরা পারবো।'