পাঁচ হাজারি ক্লাবে মিসবাহ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
পাঁচ হাজারি ক্লাবে মিসবাহ
পাঁচ হাজারি ক্লাবে মিসবাহ
টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁলেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হক। ৪৩ বছর ৩৩১ দিন বয়সে এই মাইলফলক ছোন তিনি। ৪৬ বছর বয়সে জ্যাক হবস ৫০০০ রান পূর্ণ করে পাঁচ হাজারি ক্লাবে ঢোকা প্রবীণতম ক্রিকেটার।
পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ এবং ইউনিস খান। এই তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই অবসরে যাবেন পাকিস্তানের অভিজ্ঞ দুই খেলোয়াড়। গতকালই টেস্ট ক্রিকেটে ১ম পাকিস্তানি হিসেবে দশ হাজার রানের মাইলফলক ছুয়েছেন ইউনিস খান। আজ মিসবাহ ছুঁলেন পাঁচ হাজার রানের মাইলফলক।
পাকিস্তানে মিসবাহ'র আগে আরো ৬ জন পাঁচ হাজারের বেশি রান করেছেন। জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ, সেলিম মালিক, ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানের সাথে পাঁচ হাজারি ক্লাবে সঙ্গী নতুন সঙ্গী হলেন মিসবাহ উল হক। এই অভিজাত ক্লাবের অংশ হবার সময় সবচেয়ে বেশি বয়স মিসবাহ উল হকেরই।
