'ভুল আম্পায়ারিং আন্তর্জাতিক ম্যাচেও হয়'- সুজন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago
'ভুল আম্পায়ারিং আন্তর্জাতিক ম্যাচেও হয়'- সুজন
'ভুল আম্পায়ারিং আন্তর্জাতিক ম্যাচেও হয়'- সুজন
চলতি ঢাকা প্রিমিয়ার লীগ(ডিপিএল) এ নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। শুধু তাই না, গত আসরের চ্যাম্পিয়ন দলটার নামও আবাহনী।
আজ সাভারের বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।
নিজের দলের ওপেনিং পেয়ার চেঞ্জ করা প্রসঙ্গে সুজন বলেন, " আসলে আমাদের হাতে অপশন আছে বেশ। প্রথম ম্যাচে সাইফ ওপেন করেছে। আজ লিটন করলো। আর রিয়াদকে নিয়ে অনেক খুশি। দুটো ম্যাচেই কন্ট্রিবিউট করেছে।"
আবাহনীর ম্যাচের সাথে বিতর্ক যেনো আষ্টেপিষ্টে থাকে! বাজে আম্পায়ারিং এর সুবিধা আবাহনী পেয়ে থাকে এমন সন্দেহ সবসময়ই করা হয়। এমন আশঙ্কা করা নিয়ে সুজন বলেন, " বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে। কোচ হয়ে সেটা নিতে খুব কষ্ট হয়। আমাদের বেশ কিছু ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে। সত্যি কথা বলতে কি, আপনারা যদি বাংলাদেশের শেষ সিরিজটা দেখেন সেখানেও ১০ থেকে ২০ টা ভুল সিদ্ধান্ত এসেছে। তখন কিন্তু আমরা কথা বলিনি। কিন্তু যখনই প্রিমিয়ার লীগে এমনটি হয় তখন আমরা ভাবি আম্পায়ার বুঝি চুরি করেছে! ক্যামেরা নাই, কিছু নাই। এটা কিন্তু প্রবলেম আসলে। আমার তো মনে হয় আবাহনীর বিপক্ষে এটি বেশি হয়।"
আবাহনীর কোচ আরো বলেন, " গতবারে চ্যাম্পিয়ন হবার পর আম্পায়ারিং নিয়ে অভিযোগ শুনতে কোচ হিসেবে আমার ভালো লাগেনি। এতগুলো ভালো দলের মাঝে চ্যাম্পিয়ন হওয়া ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। সেজন্যে আম্পায়ারিং নিয়ে সোচ্চার ছিলাম আমি।"
