পাকিস্তানকে আশা দিচ্ছেন আজহার আলী
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
পাকিস্তানকে আশা দিচ্ছেন আজহার আলী
পাকিস্তানকে আশা দিচ্ছেন আজহার আলী
বার্বাডোজের কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন শেষ করেছিলো ৬ উইকেটে ২৮৬ রান নিয়ে। ১৩১ রান করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহকে বড় করার ইঙ্গিত দিচ্ছিলেন রস্টন চেইস। তাকে দারুণ সঙ্গও দিচ্ছিলেন ৫৮ রান করা অধিনায়ক জেসন হোল্ডার। তবে দ্বিতীয় দিনের শুরুতে ছয় বলের ব্যবধানে এই দুজন ফিরে গেলে তেমনটি আর হয়নি। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ৩১২ রান করেই।
দ্বিতীয় দিনে পাকিস্তানের বোলিংয়ের নেতৃত্ব দেন মোহাম্মদ আব্বাস। শুরুতেই তিনি ফেরান জেসন হোল্ডারকে। পরে ফেরান দেবেন্দ্র বিশুকেও। গলার কাটা হয়ে বিঁধে থাকা রস্টন চেইসকে নিজের শিকার বানান মোহাম্মদ আমির। জোসেফকে বোল্ড করে ক্যারিবীয়দের ১ম ইনিংসের সমাপ্তি নিশ্চিত করেন ইয়াসির শাহ।
জবাবটা ব্যাটে দারুণভাবে দিচ্ছিলেন দুই পাকিস্তানি ওপেনার আজহার আলী ও আহমেদ শেহজাদ। একটি উইকেটের জন্যে হাপিত্যেশ করছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলারেরা। আহমেদ শেহজাদরা যে সুযোগ দিচ্ছিলেন না তা নয়। তবে কিছুতেই কিছু হচ্ছিলো না। দিনের শেষ সেশনে ৫৬ তম ওভারের পঞ্চম বলে দেবেন্দ্র বিশু ফেরান ৭০ রান করা শেহজাদকে। শেহজাদের বিদায়ের পরেই যেনো খেই হারিয়ে বসে পাকিস্তান। কোন রান না করেই ফিরে যান বাবর আজম ও অভিজ্ঞ ইউনিস খান। ১৫৫/০ থেকে মুহুর্তেই পাকিস্তানের স্কোরবোর্ড হয়ে যায় ১৬১/৩। শেষে যদিও আজহার আলী ও অধিনায়ক মিসবাহ উল হক নতুন করে আর বিপদ হতে দেননি। পাকিস্তানকে লীডের আশা দেখিয়ে ৮১ রানে অপরাজিত আছেন আজহার আলী।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ(১ম ইনিংস) ৩১২/১০, চেইস ১৩১, হোল্ডার ৫৮, আব্বাস ৫৬/৪, আমির ৬৫/৩
পাকিস্তান(১ম ইনিংস) ১৭২/৩(৬৯), আজহার আলী ৮১*, শেহজাদ ৭০।
২য় দিন শেষে পাকিস্তান ১ম ইনিংসে ১৪০ রানে পিছিয়ে।
