বার্বাডোজে লজ্জা এড়াতে পারলো পাকিস্তান, পরাজয় নয়
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 50 minutes ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
বার্বাডোজে লজ্জা এড়াতে পারলো পাকিস্তান, পরাজয় নয়
বার্বাডোজে লজ্জা এড়াতে পারলো পাকিস্তান, পরাজয় নয়
এইতো কয়েক মাস আগেই মিসবাহ উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান, টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলো। তবে তারপর থেকেই পারফর্মেন্সের গ্রাফ ক্রমাগত নিম্নমুখী হয়েছে দলটির। বরাবরই আনপ্রেডিক্টেবল এই দলটি অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম টেস্ট জিতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১ম বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছিলো। সেই স্বপ্নে একটু লাগাম টেনে ধরতেই হচ্ছে। দ্বিতীয় টেস্টে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন যেখান থেকে শেষ করেছিলেন ঠিক যেনো সেখান থেকেই পঞ্চম দিনের খেলা শুরু করেছিলেন ইয়াসির শাহ। আগের দিনেই ৬ উইকেট শিকার করা ইয়াসির শাহ নিজের সপ্তম উইকেট তুলে নিলে ২৬৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের ব্যাটিং লাইনআপের শীর্ষ সাত ব্যাটসম্যানের তিনজন মাত্র দুই অংকের রান করতে পেরেছেন। সমানসংখ্যক ৩ জন আউট হয়েছেন কোন রান না করেই। ৩৬ রানেই সাত উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান নিজেদের সর্বনিম্ন টেস্ট স্কোর ৪৯ পর্যন্ত না যেতে পারার শঙ্কাতে ছিলো। সেই লজ্জায় অবশ্য পড়তে হয়নি সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমিরের ৪২ রানের ৮ম উইকেট জুটিতে। তবে তাতে লজ্জা এড়ানো গেলেও পরাজয় এড়াতে পারেনি পাকিস্তান। পাকিস্তান নিজেদের টেস্ট ইতিহাসের দশম সর্বনিম্ন রানে (৮১) অলআউট হলে ১০৬ রানের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শ্যানোন গ্যাব্রিয়েল। ১১ ওভার বল করে ১১ রান খরচায় গ্যাব্রিয়েল পেয়েছেন ৫টি উইকেট। সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ ৩১২/১০ ও ২৬৮/১০ পাকিস্তান ৩৯৩/১০ ও ৮১/১০, সরফরাজ ২৩, আমির ২০, গ্যাব্রিয়েল ১১/৫। ওয়েস্ট ইন্ডিজ ১০৬ রানে জয়ী। ৩ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতা।
