বাংলাদেশ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 hour ago
বাংলাদেশ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

আগামি মাসের ১২ তারিখ থেকে আয়ারল্যান্ডে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ,আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড কে নিয়ে তিন জাতির ক্রিকেট টুর্নামেন্ট। ইংল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ টাইগারদের জন্য প্রস্তুতি হিসেবে ভালোই হবে। প্রস্তুতি হিসেবে আবহাওয়ার সাথে আগে থেকে মানিয়ে নেয়ার জন্য এই সিরিজ স্বাগতিক বাদে বাকি দুই দলের জন্যই কাজে লাগবে অনেক। নর্দান আয়াল্যান্ডের ডাবলিনের দুই স্টেডিয়ামে (মালাহাইড ও ক্লনটার্ফ) অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল ১০.৪৫ মিনিট ও বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। এক নজরে সিরিজ সূচিঃ ১২ই মে – বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড , মালাহাইড ১৪ই মে – আয়াল্যান্ড বনাম নিউজিল্যান্ড , মালাহাইড ১৭ই মে – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ক্লন্টার্ফ ক্রিকেট ক্লাব ১৯ই মে – বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড , মালাহাইড ২১ই মে – আয়াল্যান্ড বনাম নিউজিল্যান্ড , মালাহাইড ২৪ই মে – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ক্লন্টার্ফ ক্রিকেট ক্লাব