ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মার্ক উড, বাদ পড়লেন ফিন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মার্ক উড, বাদ পড়লেন ফিন
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মার্ক উড, বাদ পড়লেন ফিন
নিজেদের ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে র্যাংকিংয়ে উপরে থাকা দলগুলোর মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি'র বেঁধে দেওয়া সময় শেষ হবার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি ও দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্যে মরগানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি(ইংল্যান্ড ক্রিকেট বোর্ড)।
ডারহামের ফাস্ট বোলার মার্ক উডের অন্তর্ভূক্তি বিস্ময় হিসেবে এসেছে। ইনজুরির কারণে ছয়মাস দলের বাইরে থাকা মার্ক উডকে পেস আক্রমনে বাড়তি মাত্রা আনতে নেওয়া হয়েছে।
তাছাড়া স্টিভেন ফিনকে বিবেচনায় রাখা হয়নি। বরং জেক বলকে বিবেচনা করা হয়েছে। বাহাতি ডেভিড উইলিও হয়েছেন দলের অংশ। দলের অন্য স্পেশালিস্ট পেসার হলেন লিয়াম প্ল্যাংকেট। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে আছেন আদিল রশিদ।
ক্রিস ওকস, বেন স্টোকসেরা আছেন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে। মইন আলি, জো রুটরা ব্যাটিংয়ের পাশাপাশি সামলাবেন অফস্পিনও।
পুরোদস্তর ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেয়েছেন অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, জেসন রয়। আর অধিনায়ক মরগান তো আছেনই। জস বাটলারের সাথে জনি বেয়ারস্টো ও আছেন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ও দক্ষিন আফ্রিকা সিরিজের ইংল্যান্ড দলঃ
মরগান(অধিনায়ক), অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, জেসন রয়, জনি বেয়ারস্টো, জস বাটলার, ক্রিস ওকস, বেন স্টোকস, মইন আলি, জো রুট, জেক বল, ডেভিড উইলি, লিয়াম প্ল্যাংকেট, আদিল রশিদ ও মার্ক উড।
