ইমরুল-রাজ্জাক যুগলবন্দীতে জিতলো শেখ জামাল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
ইমরুল-রাজ্জাক যুগলবন্দীতে জিতলো শেখ জামাল
ইমরুল-রাজ্জাক যুগলবন্দীতে জিতলো শেখ জামাল
ব্যাটিং এ ইমরুল কায়েস, ফজলে রাব্বি এবং বোলিং এ আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেনের হাত ধরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বরকে। সাভারে বিকেএসপির ৪ নাম্বার গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নামে আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওপেনার মাহবুবুল করিম ২ রান করে ফিরে গেলেও আরেক ওপেনার ফজলে রাব্বি অর্ধশতক(৫৫) এর দেখা পান। ৭৪ বলে ৬৭ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে সুযোগ পাবার দিনকে রঙিন করেছেন ইমরুল কায়েস। এছাড়া নুরুল হাসান সোহান ৪১ বলে অপরাজিত থাকেন ৪৭ রান করে। ৩৮ ওভারে নেমে আসা ম্যাচে শেখ জামাল ৭ উইকেট হারিয়ে করতে পারে ২৩৫ রান। ৩৮ ওভারে ২৩৬ রান করার সমীকরণ নিয়ে ব্যাটিং করতে নামা প্রাইম দোলেশ্বর প্রথম ওভারেই হারায় ওপেনার ইমতিয়াজ হোসেনের উইকেট। আব্দুল মজিদ ও শাহরিয়ার নাফিস এই বিপদ সামলে নেন দ্বিতীয় উইকেট জুটিতে। ২৫ রান করা মজিদকে ফেরান রাজ্জাক। ১৯ রান পর সোহাগ গাজীকে উইকেট দিয়ে ফেরেন শাহরিয়ার নাফিসও। তবে ৪র্থ উইকেট জুটিতে মার্শাল আয়ুবকে সাথে নিয়ে ভারতীয় পুনিত সিং দোলেশ্বরকে জয়ের আশা দেখান। ৬০ বলে ৮৩ রান করে পুনিত সিং ফিরলেও জয়ের আশা ভালোভাবেই দেখছিলো দোলেশ্বর। আব্দুর রাজ্জাক-শাহাদাত হোসেনের নিয়ন্ত্রিত বোলিং এ সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। দোলেশ্বর থামে ২৩০ রানে। সংক্ষিপ্ত স্কোরঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৩৫/৭, ইমরুল ৬৭ প্রাইম দোলেশ্বর ২৩০/৭, পুনিত ৮৩ শেখ জামাল ৫ রানে জয়ী ম্যাচসেরাঃ আব্দুর রাজ্জাক।
