আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
2
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
3
In High-Voltage Battle for Final, Bangladesh to Face India
-
4
Australia Seal ODI Series Win Against Zimbabwe as Travis Head Hits Century
-
5
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ
সেন্ট লুসিয়া, ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে দিবা রাত্রির ম্যাচে টসে জিতে আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজায়ের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা একশ রানের আগেই ৮ উইকেট হারিয়ে বুঝতে পারে। কিন্তু তখন আর কিছুই করার ছিলনা। শেষ পর্যন্ত তারা ১৩৫ রানে অল আউট হয়। এবং ম্যাচ হারে ৪ উইকেটে। ৮ম ওভারে আফগান শিবিরে প্রথম আঘাত, হোল্ডারের স্লোয়ার বুঝতে না পেরে নুর আলী জাদরান ক্যাচ তুলে দেন হোল্ডারের হাতেই। জাদরান আউটের ওই ওভারেই আরেক ওপেনার জাবেদ আহম্মেদির রান আউট। এর পরের ওভারেই গ্যাব্রিয়েলের বলে রহমত শহের বিদায়, দলের রান তখন মাত্র ২৫। এরপর আবার গ্যাব্রিয়েলের আঘাত, ৩৪ রানের মাথায় সামিউল্লাহ আনসারিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন। দলের রান ৫০ পেরোনোর আগেই ৫ম উইকেট হারায় আফগানিস্তান, এবার জোসেফের বলে অধিনায়ক আসগর ক্যাচ তুলে দেন হোপের হাতে। এর পর নবী, আফসার, রাশিদ খানের দ্রুত বিদায়ে ৯৬ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ৩৭.৩ ওভারে ১৩৫ রানে অল আউট হয় আফগানরা। গুলবাদিন নাইব করেন সর্বোচ্চ ৫১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গ্যাব্রিয়েল, হোল্ডার, জোসেফ, নার্স সবাই দুইটি করে উইকেট নেন। ১৩৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুর্দান্ত শুরু করেন দুই ক্যারিবীয় ওপেনারের। ৭ ওভারেই ৪০ রানের জুটি, এর পরই ছন্দ পতন। গত ম্যাচে রেকর্ড গড়ে ৭উইকেট নেওয়া রাশিদ খান এদিনও ভেলকি দেখাতে শুরু করেন। প্রথমে পাওয়েলকে দিয়ে শুরু । এর পপর লুইসকে এলবিডব্লিউ করেন, আউট হওয়ার আগে ৩৬ বলে ৩৩ রান কিরেন লুইস। পরবর্তীতে চেজ কে ফিরিয়ে খেলা জমিয়ে দেন। ১০০ রানের আগে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ সাই হোপে উদ্ধার হয়। শেষ পর্যন্ত হোপ অপরাজিত থাকেন ৪৮ রানে এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জেতে ৪ উইকেটে। এই জয়ের সুবাদে সিরিজে ১-১ সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত স্কোরঃ আফগানিস্তান-১৩৫/১০ (৩৭.৩ ওভার), গুলবাদিন নাইব-৫১, গ্যাব্রিয়েল-২৫/২, হোল্ডার-৩৮/২, জোসেফ-১৫/২, নার্স-৩৩/২। ওয়েস্ট ইন্ডিজ-১৩৮/৬(৩৯.২ ওভার), লুইস-৩৩, হোপ-৪৮*, রাশিদ খান-২৬/৩, নাইব-১৫/২ প্লেয়ার অফ দ্যা ম্যাচ-সাই হোপ
