এর আগে মুস্তাফিজ যা পেয়েছে তা অস্বাভাবিক ছিলোঃ মাশরাফি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
এর আগে মুস্তাফিজ যা পেয়েছে তা অস্বাভাবিক ছিলোঃ মাশরাফি
এর আগে মুস্তাফিজ যা পেয়েছে তা অস্বাভাবিক ছিলোঃ মাশরাফি
সংবাদ মাধ্যমগুলোকে গতকালই(২৪শে এপ্রিল) ই-মেইলের মাধ্যমে আজকের সংবাদ সম্মেলনের কথা জানিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ(২৫শে এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন সামনে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প, আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন মুস্তাফিজ সম্পর্কেও। মাশরাফিও মুস্তাফিজকে নিয়ে তার মনোভাব জানিয়েছেন।
মুস্তাফিজকে বেশি চাপ দিয়ে দুর্বল করতে নারাজ মাশরাফি। তিনি বলেন, " আমরা যদি ওকে চাপে রাখি তাহলে ওর জন্য কাজগুলো আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য ও বাংলাদেশের কতো বড় সম্পদ। ওর প্রতি আমাদের যে প্রত্যাশা, সেটা প্রকাশ না করে যদি ওকে নির্ভার রাখতে পারি তাহলে আগামী ১০ বছর আমাদের জন্য দারুণ সম্পদ হয়ে উঠবে মুস্তাফিজ।"অভিষেক হবার পরে অনেকের চোখ কপালে উঠিয়ে দেবার যোগাড় করেছিলেন মুস্তাফিজুর রহমান। নিয়মিত সাফল্য পেয়েছেন দলের হয়ে। তারই ফলাফল হিসেবে পেয়েছেন বৈশ্বিক কিছু লীগে খেলার সুযোগ। আইপিএলের গত আসরে তো রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন। সাসেক্সের হয়ে ইংল্যান্ডে ইনজুরিতে বেশি খেলতে না পারলেও শুরুটা করেছিলেন দারুণ। সেই মুস্তাফিজই এবারের আইপিএলে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিষ্প্রভ। এতে যদিও অস্বাভাবিক কিছু দেখছেন না মাশরাফি।
মাশরাফির মতে, " এই মুহূর্তে মুস্তাফিজের যা পারফরম্যান্স, সেটা স্বাভাবিক। এর আগে মুস্তাফিজ যা পেয়েছে, সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪-৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার।"শুরুর দিকে নিজের স্পেশাল কাটার, স্লোয়ার দিয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও কুপোকাত করে ছেড়েছেন। তবে আধুনিক ক্রিকেটে প্রত্যেক দলে কম্পিউটার অ্যানালিস্ট থাকে। কোন ব্যাটসম্যান বা বোলারকে পড়ে ফেলতে তাই বেশি সময় লাগেনা। এই জায়গাতেই মুস্তাফিজকে পরিশ্রম করতে হবে বলে মাশরাফি মনে করেন।
তিনি বলেন, " এখন যা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে পড়ে ফেলছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে।"মাশরাফি বিন মর্তুজার নিজেকেই বারবার লড়াই করতে হয়েছে ইনজুরির সাথে। ইনজুরির ক্ষতি সম্পর্কে মাশরাফির চেয়ে বেশি আর কেই বা জানবেন,বুঝবেন! কাঁধের ইনজুরিতে তার পারফর্মেন্স একটু হলেও নিম্নমুখী। তবে ২০ বছর বয়সী প্রতিভাধর মুস্তাফিজ এই অবস্থা কাটিয়ে উঠতে পারবে বলে মাশরাফির বিশ্বাস।
মাশরাফি বলেন, " মুস্তাফিজের জন্য আরও বড় সমস্যা হয়েছে ওর ইনজুরি। তিন-চার মাস হলো চোট থেকে সেরে উঠেছে। এছাড়া ওর বয়সও মাত্র ২০ বছর। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য এখন পরিস্থিতি খুব কঠিন।"
