নাইটদের জয়রথ থামছেইনা !
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
নাইটদের জয়রথ থামছেইনা !
নাইটদের জয়রথ থামছেইনা !
শাহরুখের নাইট রাইডার্স যেন লাগামহীন পাগলা ঘোড়া। ছুটছে তো ছুটছে। যেখানে অন্যান্য দলের হার ৯ ম্যাচের ৭টিতেই। সেখানে কোলকাতা বরাবর উল্টো দিকে। এখন পর্যন্ত জয় ৯ ম্যাচের ৭টিতেই। ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে।
এবারের আসরের ৩২ তম ম্যাচে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় মেরুর দুই মাথায় অবস্থান করা দুই দল। নাইটরা যেখানে পয়েন্ট টেবিলে সবার উপরে, তেমনি দিল্লির অবস্থান একেবারে সবার শেষে। টস জিতে কোলকাতা অধিনায়ক ব্যাটিং এ পাঠায় ডেয়ারদেভিলস দের।
দিল্লির ওপেনিং টা ছিলো দেখার মত। সানজু স্যামসন এর চোখ ধাঁধানো ব্যটিং। এই ওপেনারের ব্যাট থেকে আসে মাত্র ৩৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। যদিও আরেক ওপেনার করুন নায়ার এর ছিলো করুণ ব্যাটিং। করুনের ১৫ রানে বিদায়ের পর ওয়ানডাউনে ব্যাট করতে আসা শ্রেয়াস আইয়ার খেলেন ৩৪ বলে ৪৭ রানের ইনিংস। তবে লেয়ার আর স্যামসন এর বিদায়ের পর নাইট বোলার নাথান কোলটার নাইল আর কুলদিপ ইয়াদাব এর সামনে যেন অসহায় হয়ে পড়ে দিল্লির ব্যাটাররা। ১০রানের কৌটাই পার করতে পারেনি শেষ দিকের চার ব্যাটসম্যান। তবে ২০ ওভার শেষে মোটামুটি চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করায় দিল্লি ডেয়ারডেভিলস। ৬ উইকেটে সংগ্রহ করে ১৬০ রান।
১৬১ রানের টার্গেটে খেলতে হঠাৎহার্ড-হিটার ওপেনার হয়ে ওঠা সুনিল নারিন আউট হোন মাত্র ৪ রানে। শুরুর ধাক্কাটা সামাল দেন গম্ভীর আর উথাপ্পা মিলে। এই দুজন মিলে করেন ১০৮ রানের জুটি। উথাপ্পা যখন আউট হোন তখন জয়ের খুব কাছেই কেকেআর। অপরাজিত থেকে ম্যাচ বের করে আনেন গম্ভীর একাই। খেলেন ৫২ বলে ৭১ রানের অনবধ্য এক ইনিংস। কোলকাতা জয় তুলে নেয় ১৬.২ ওভার খেলে। উইকেট যায় মাত্র ৩টি। দিল্লির হয়ে একমাত্র রাভাদা পান ২উইকেট, ২০ রান খরচায়।
সংক্ষিপ্ত স্কোরঃ-
দিল্লি ডেয়ারডেভিলস- ১৬০/৬ (২০), সানজু স্যামসন ৬০(৩৮), শ্রেয়াস আইয়ার ৪৭(৩৪), নাথান কোলটার নাইল ৩/৩৪
কোলকাতা নাইট রাইডার্স- ১৬১/৩ (১৬.২), গৌতম গম্ভীর ৭১(৫২), রবিন উথাপ্পা ৫৯(৩৩),রাভাদা ২/২০
ম্যাচ সেরা- গৌতম গম্ভীর
