অলরাউন্ডার শুভাগত হোম জেতালেন আবাহনীকে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
অলরাউন্ডার শুভাগত হোম জেতালেন আবাহনীকে
অলরাউন্ডার শুভাগত হোম জেতালেন আবাহনীকে
আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে আজই দল ঘোষণা করেছে বিসিবি। তাতে নাম নেই সবসময় সমালোচিত হওয়া শুভাগত হোমের। তাতে কি? ঘরোয়া লীগে বারবার নিজেকে পারফর্মার প্রমাণ করা শুভাগত হোম আজো দারুণ পারফর্মেন্স করেছেন ঢাকা প্রিমিয়ার লীগে। ব্যাটে বলে শুভাগতের সমানভাবে উজ্জ্বল থাকার দিনে ব্রাদার্স ইউনিয়নকে ৩২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনী লিমিটেড এর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। চারটি প্রায় অর্ধশতক ও ১টি প্রায় শতকে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২৭ রান তোলে আবাহনী। ওপেনার লিটন কুমার দাস আউট হন অর্ধশতক থেকে ২ রান দূরে থেকে। ৬ রানের জন্যে শতরানের দেখা পাননি আরেক ওপেনার উদয় কল। আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া নাজমুল হোসেন শান্ত করেন লিটন দাসের রানের চেয়ে এক রান বেশি। চার নাম্বারে নেমে ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ৪২ বলে ৪৯ রান করে। তবে আবাহনীর রান ৩২৭ পর্যন্ত নিয়ে যাবার পেছনে ৭ নাম্বারে নামা শুভাগত হোমের ঝড়ো ইনিংস দায়ী। ১৭ বলে ৭টি চার ও ১টি ছয়ে ৪৪ রান করে থামেন এই অফস্পিনিং অলরাউন্ডার।
৩২৭ রানের পাহাড় টপকাতে গিয়ে দলীয় ৩ রানের মাথায় উইকেটকিপার ব্যাটসম্যান রুম্মান আহমেদের উইকেট হারিয়ে বসে ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় উইকেট জুটিতে মিজানুর রহমানকে সাথে নিয়ে ৮৬ রান যোগ করেন জুনায়েদ সিদ্দিকি। ৪২ রান করা মিজানুরকে ফিরিয়ে আবাহনী শিবিরে স্বস্তি ফেরান শুভাগত হোম। ৩য় ও ৪র্থ উইকেট জুটিতে যথাক্রমে ফরহাদ হোসেন ও মাইশাকুর রহমান কে সাথে নিয়ে ৪৪ ও ৬১ রান যোগ করেন জুনায়েদ সিদ্দিকি। ১১২ বলে ৮টি চার ও ৩টি ছয়ে ১১৪ রান করে সাইফুদ্দিনের বলে আউট হন জুনায়েদ। শেষদিকে নাহিদুজ্জামানের ঝড়ো ব্যাটিং এ ব্যবধানই শুধু কমাতে পেরেছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স ইউনিয়ন ৫০ ওভারে থামে ২৯৫ রান করে। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া শুভাগত হোম আবাহনীর সফল বোলার।
সংক্ষিপ্ত স্কোরঃ আবাহনী লিমিটেড ৩২৭/৬(৫০), উদয় ৯৪
ব্রাদার্স ইউনিয়ন ২৯৫/৮(৫০), জুনায়েদ ১১৪
আবাহনী লিমিটেড ৩২ রানে জয়ী।
ম্যাচসেরাঃ শুভাগত হোম।
