ডেয়ারডেভিলসদের ভূতুড়ে স্কোর, পাঞ্জাবের জয় ১০ উইকেটে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
ডেয়ারডেভিলসদের ভূতুড়ে স্কোর, পাঞ্জাবের জয় ১০ উইকেটে
ডেয়ারডেভিলসদের ভূতুড়ে স্কোর, পাঞ্জাবের জয় ১০ উইকেটে
এবারের আইপিএল যেন হতাশার। এত তারকা-মহাতারকা থাকতেও আইপিএল এর এমন হাল। টানা হারে হতাশ বেংগালুরুর ভক্তরা। এই দলে যোগ দিয়েছে দিল্লিও। জিতেছে দুই ম্যাচে, হেরেছে আটটিতে।
শুধু হারেই থেমে নেই। রেকর্ড গড়ে হেরেছে। দিল্লির করা আজকের ম্যাচে ৬৭ রান আইপিএল ইতিহাসে ২য় সর্বনিম্ন স্কোর।
দিনের প্রথম খেলায় দিল্লি ডেয়ারডেভিলস মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাবের। টস জিতে পাঞ্জাব অধিনায়ক ম্যাক্সওয়েল ব্যাটিং এর আমন্ত্রন জানায় দিল্লিকে। ব্যাট করতে নেমে পাঞ্জাব বোলারদের কাছে এতটাই কোনঠাসা হয়ে পড়ে দিল্লি যে, ঘুরে দারানোর আর সাহসই পেলোনা। উইকেট দিয়ে আসে নিয়মিত বিরতিতে। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন কোরে এন্ডারসন। তার ব্যাটে আসে ১৮ রান। পাঞ্জাবের সন্দ্বিপ শর্মা নেন ২০ রান দিয়ে ৪ উইকেট। ১৭.১ ওভার ব্যাটিং করে দিল্লির সংগ্রহ দাঁড়ায় সব উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান।
৬৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই পাঞ্জাবের দুই ওপেনার মার্টিন গাপটিল আর হাশিম আমলা ছড়াও হোন দিল্লির বোলারদের উপর।
গাপটিলের করা ২৭ বলে ৫০ আর আমলার ১৬ রানে ভর করে মাত্র ৭.৫ ওভারেই জয় তুলে নেয় পাঞ্জাব।
সংক্ষিপ্ত স্করঃ-
দিল্লি ডেয়ারডেভিলস- ৬৭/১০ (১৭.১)
কোরে এন্ডারসন ১৮(২৫)
সন্দ্বিপ শর্মা ৪/২০
কিংস ইলেভেন পাঞ্জাব- ৬৮/০ (৭.৫)
মার্টিন গাপটিল ৫০ (২৭)
ম্যাচ সেরা- সন্দ্বিপ শর্মা ৪/২০
