চ্যাম্পিয়ন হলে কত পাবে চ্যাম্পিয়ন দল !

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
চ্যাম্পিয়ন হলে কত পাবে চ্যাম্পিয়ন দল !

চ্যাম্পিয়ন হলে কত পাবে চ্যাম্পিয়ন দল !

চ্যাম্পিয়ন হলে কত পাবে চ্যাম্পিয়ন দল !

বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়ে যায়! স্বপ্ন দেখতে দোষ কি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো সব চ্যাম্পিয়নরাই খেলে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দের জন্য সুখবরই ঘোষনা করেছে আইসিসি। গতবারের চেয়ে ২ লক্ষ ডলার বেড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি। আগামী ১ জুন ইংল্যান্ড ও ওয়ালেস এ শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির শীরোপাজয়ীরা পাবে ২২ লাখ মার্কিন ডলার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন খবর নিশ্চিত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে গতবারের চেয়ে এবারের মোট প্রাইজমানি বাড়ানো হয়েছে পাঁচ লক্ষ ডলার বেশি। চ্যাম্পিয়ন দল ২২ লাখ ডলার পেলে রানার আপ দল পাবে তার অর্ধেক ১১ লাখ ডলার। সেমিফাইনালিস্ট বাঁকি দুই দল পাবে ৪ লাখ ডলার করে। গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জনকারী ২ দল পাবে ৯০ হাজার ডলার করে। তবে খুশির খবর হচ্ছে একদম তলানিতে থাকা দলও পাবে ৬০ হাজার ডলার। সর্বশেষ ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাইজমানি ছিলো ৪০ লাখ ডলার। এবার তা বেড়ে দাড়িয়েছে ৪৫ লাখ ডলারে।