প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ঢুকলেন গেইলের এলিট ক্লাবে

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 2 hours ago
প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ঢুকলেন গেইলের এলিট ক্লাবে

প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ঢুকলেন গেইলের এলিট ক্লাবে

প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ঢুকলেন গেইলের এলিট ক্লাবে

তামিম ইকবাল বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা নিয়ে আছেন অনেকে আগে থেকেই। আজ ছুঁয়েছেন আরও এক রেকর্ড, ছক্কার রেকর্ড। বিপিএলে ১০০ ছয় হাঁকানোর এলিট ক্লাবে তামিম ঢুকলেন প্রথম বাংলাদেশি হিসেবে।

বিপিএলে তামিম ইকবালের ছয়ের সংখ্যা এখন ১০৩ টি। আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচের আগে তামিমের ছয় ছিল ৯৯ টি। আজ খেলেছেন ৭১ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথেই তামিম হাঁকান মোট ৪ ছয়। তাতেই ঢুকে যান ১০০ ছয় মারার এলিট ক্লাবে। তামিমের আগে বিপিএলে ১০০ ছয় মারার রেকর্ড পূর্ণ করেন কেবল ক্রিস গেইল। বিপিএলে ৫২ ম্যাচ খেলা গেইলের নামের পাশে মোট ১৪৩ ছক্কা। আজ বিপিএলে নিজের ৯৮ তম ম্যাচ খেলতে নেমে তামিম জায়গা করে নিলেন গেইলের পাশে। তামিমের পরেই অবশ্য সমান ৯৭ টি করে ছক্কা নিয়ে অবস্থান করছেন ইমরুল কায়েস, মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদের ছক্কার সংখ্যা ৯৫ টি। আর সাকিব আল হাসানের ব্যাট থেকে বিপিএল ইতিহাসে আসে মোট ৮৫ ছয়।