'৯৯' পিছু ছাড়ছে না মিসবাহ'র
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
'৯৯' পিছু ছাড়ছে না মিসবাহ'র
'৯৯' পিছু ছাড়ছে না মিসবাহ'র
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত টেস্টেই(সিরিজের ১ম টেস্ট) ১ম ইনিংসে ৯৯ রান করে অপরাজিত ছিলেন মিসবাহ উল হক। চলতি টেস্টের ১ম ইনিংসে ৯৯ রান করে আউট হলেন পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট সেঞ্চুরি পাওয়া মিসবাহ।
গত ম্যাচে নিজে অপরাজিত থাকলেও অভিষিক্ত পেসার মোহাম্মদ আব্বাস আউট হয়ে গেলে সেঞ্চুরি পাবার আশা শেষ হয় মিসবাহ'র। তবে এবার আর অন্য কাওকে দোষ দেবার সুযোগ নেই। পাকিস্তানের দলপতি মিসবাহ আউট হয়েছেন জেসন হোল্ডারের বাউন্সার খোঁচা দিতে গিয়ে। আউট হবার আগের বলেই লেগ বিফোর উইকেটের আবেদন করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে আম্পায়ার তাতে ভ্রূক্ষেপ করেননি, রিভিউ নিয়েও লাভ হয়নি। তবে পরের বলেই মিসবাহ উল হক ফিরে গেলে আনন্দে মাতে ওয়েস্ট ইন্ডিজ শিবির।
এই ইনিংসেই ৯৯ রান করার পথে মোট টেস্ট রান সংখ্যাতে জহির আব্বাসকে পেছনে ফেলেছেন মিসবাহ। তাছাড়া নিজের ১৩তম শতক তুলে নিয়ে আজহার আলীও সেঞ্চুরি সংখ্যাতে পেছনে ফেলেছেন জহির আব্বাসকে।
