চমক আসছে বিপিএলে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
চমক আসছে বিপিএলে
চমক আসছে বিপিএলে
আসছে বিপিএল(বাংলাদেশ প্রিমিয়ার লীগ) এর পঞ্চম আসরে কিছু চমক দেখা যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ভেন্যু এবং ফ্র্যাঞ্চাইজি হিসেবে নতুন করে ফিরছে সিলেট।
সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা অনেকটা নিশ্চিত করে ফেলেছে অর্থমন্ত্রি বুল মাল আব্দুল মুহিতের নেতৃতে একটি জোট। এবার তাহলে সবথেকে বেশি আট দল লড়াই করবে। এছাড়া ভেন্যু হিসেবে সিলেটের নাম পূর্বে কয়েকবার শোনা গেলেও এবার তার বাস্তবায়ন করতে চায় বিপিএল গভর্নিং বডি। ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি এবার সিলেটের দর্শকরাও পারবেন নিজেদের ভেন্যুতে বিপিএল উপভোগ করতে।
পঞ্চম আসরের দুই তিন মাস আগে থেকেই খেলোয়াড়দের নিলাম করার পরিকল্পনা করা হচ্ছে। শেষ দিকে তাড়াহুড়া করতে চায় না কাউন্সিল।
বিপিএল এর চতুর্থ আসরে বিসিবির কোষাদক্ষে যে পূর্বের থেকে লাভের পরিমাণ ভালোই তা জানা গেছে।বৈরী আবহাওয়া, জাতিয় দলের ব্যস্ততা এবং সূচি জটিলতার কারণে গত আসরে উদ্বোধনি অনুষ্ঠান ছাড়াই মাঠে নামে ফ্র্যাঞ্চাজি দলগুলো। কিন্তু এবার উদ্বোধনি অনুষ্ঠান বড় করে আয়োজনের পরিকল্পনায় আছে গভর্নিং কমিটি। সেক্ষেত্রে শাহরুখ খান, আলিয়া ভাটের মত বলিউড তারকা দের পারফর্মেন্স দিয়ে বিপিএল এর পঞ্চম আসরের পর্দা উঠার কথা শোনা যাচ্ছে। কিন্তু এখনো এসব ব্যাপার নিশ্চিত করছে না আয়োজকরা। এখন তারকাদের সাথে শুধুমাত্র আলোচনা চলছে। বাজেট অনুযায়ি পরবর্তীতে উদ্বোধনি অনুষ্ঠান সম্পর্কে নিশ্চিত করা হবে।
নভেম্বরে বিপিএল কে সামনে রেখে এখন থেকেই অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের দল নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বিদেশি কোটায় ইতিমধ্যে অনেক খেলোয়াড়দের নিশ্চিত করেছে দলগুলো।
