কোহলি, গেইল, ভিলিয়ার্সদের লজ্জাজনক হার
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
কোহলি, গেইল, ভিলিয়ার্সদের লজ্জাজনক হার
কোহলি, গেইল, ভিলিয়ার্সদের লজ্জাজনক হার
গত ম্যাচেই গুজরাটের কাছে হারার পর রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে আজকের ম্যাচে নতুন রূপে ফিরে এসেছে কোলকাতা নাইট রাইডার্স। রয়াল চ্যালেঞ্জার্সদের বিপক্ষে ৮২ রানের বড় জয় পায় তারা। সাকিবের জায়গায় কলিন ডি গ্র্যান্ডহোমকে খেলায় কোলকাতার ম্যানেজমেন্ট।
এদিন কোলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে ব্যাঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি বোলিং এর সিদ্বান্ত নেন। পূর্বের মত সুনিল নারাইন এই ম্যাচেও অধিনায়ক গম্ভিরকে সাথে নিয়ে উড়ন্ত সূচনা এনে দেন কোলকাতাকে। উদ্বোধনি জুটিতে আসে ৪৮ রান। এরপর কাপ্তান গম্ভির ব্যক্তিগত ১৪ রানে ফিরে যাওয়ার পর নারাইন দুশো স্ট্রাইক রেটে ছয়টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে রয়েল চ্যালেঞ্জার্সের স্টুয়ার্ট বিনির শিকার হন। এরপর উথাপ্পা এবং পাঠান দ্রুত সাজঘরে ফিরে গেলে কোলকাতার রানের গতি কমে যায়। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে কোলকাতা। শেষদিকে ইয়াদাভ এবং ক্রিস ওকস এর ২৭ রানের জুটিতে লড়াই করার পুঁজি পায় কোলকাতা। নির্ধারিত ২০ ওভারে স্কোর বোর্ডে ১৩১ রান তুলতে সক্ষম হয় গম্ভির বাহিনী।
যে দলে ক্রিস গেইল, ভিরাট কোহলি, ভিলিয়ার্স এর মত ব্যাটসম্যান আছে তাদের জন্য টি টোয়েন্টিতে ১৩২ রানের লক্ষ্য তাড়া করা খুব বেশি কঠিন হওয়ার কথা না। কিন্তু নিজেদের মাঠে কোলকাতার বোলাররা যেন নিজেদের সেরা ডেলিভারি গুলোই ছুঁড়েছেন। রয়েল চ্যালেঞ্জার্সের কোন ব্যাটসমানকেই দুই অংকের ঘরে পৌঁছাতে দেয় নি তারা।
ইনিংসের প্রথম ওভারে কল্টার-নাইলের তৃতীয় বলে শূন্য রানে ফিরে যায় ব্যাঙ্গালুরুর কাপ্তান ভিরাট কোহলি। দলিয় ২৪ রানের মধ্যেই মান্দিপ সিং, ভিলিয়ার্স এবং জাদাভকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে ব্যাঙ্গালুরু। গেইল তার স্বভাব সুলভ ব্যাটিং থেকে বের হয়ে এসে কিছুক্ষণ ক্রিজে থেকে প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যান। কিন্তু ১৭ বলে ৭ রান করে ওকস এর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটিং দানব। দলিয় ৪০ রানে গেইলের ফিরে যাওয়ার পর তাসের ঘরের মত ভেঙ্গে পরে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোলকাতার বোলারদের বিধ্বংসী বোলিং এর ফলে ৪৯ রানেই গুটিয়ে যায় ব্যাঙ্গালুরু। কোলকাতার হয়ে কল্টার-নাইল, গ্র্যান্ডহোম এবং ওকস তিনটি করে উইকেট ভাগ করে নেয়। ম্যাচসেরা হয়েছেন কোলকাতা নাইট রাইডার্সের বোলার কল্টার-নাইল। ৩ ওভারের স্পেলে ২১ রানের খরচায় ব্যাঙ্গালুরুর কাপ্তান কোহলি, ভিলিয়ার্স এবং জাদাভকে ফিরিয়েছেন এই পেসার।
