মুশফিকের শতক, ম্যাচ পন্ড বৃষ্টিতে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
মুশফিকের শতক, ম্যাচ পন্ড বৃষ্টিতে
মুশফিকের শতক, ম্যাচ পন্ড বৃষ্টিতে
আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে টাইগাররা ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে ইংল্যান্ড এর সাসেক্সে। প্রস্ততিটা ঠিক মত হচ্ছে কিনা তা পরখ করার জন্য এমন প্রস্ততি ম্যাচের আয়োজন।
আজ সকালে প্রস্তুতি ম্যাচে সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ডিউক অব নরফোক একাদশ। যেখানে দুই দলের সঙ্গী ছিল প্রায় ১২’শ দর্শক। পারিবারিক সমস্যার কারণে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক গতকাল দেশে ফেরাতে খেলেননি আজকের ম্যাচ। দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল এদিন ইনজুরি সমস্যার কারণে মাঠেই নামতে পারেননি । অনেক দিন পর মুশফিকের নেতৃত্বে ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। সকালে সাসেক্সের ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মুশফিক। মজার ব্যাপার হচ্ছে, নরফোক একাদশের উইকেট রক্ষক এর সমস্যা থাকায় তাদের হয়ে উইকেট রক্ষকের দায়ীত্ব সামলান বাংলাদেশ দলের আরেক ওপেনার ইমরুল কায়েস।
ব্যাটিং করতে নেমে বিশাল সংগ্রহের দিকে ছুটতে থাকে টাইগার ব্যাটাররা। মুশফিকুর রহিমের অপরাজিত শতক আর সৌম্য সরকারের অর্ধশতকে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৭ উইকেটে হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৫ রান করে মুশফিকরা।
১৩৪ রানে অপরাজিত ছিলেন দলের সেরা ব্যাটসম্যান মুশফিক। সৌম্য সরকার করেছেন অর্ধ-শতক। উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করে ব্যক্তিগত ৪৪ রানে ফেরেন ইমরুল কায়েস। ৬৪ বলে ৭ চার ও এক ছক্কায় সৌম্য করেছেন ৭৩। মেহেদী হাসান মিরাজ ৩৪ বলে ৩১, নাসির হোসেন ৩০ বলে করেন ২৬ রান।
৩৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১০১ রান স্কোরবোর্ডে যোগ করে ডিউক অব নরফোক দলটি। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ম্যাচ। টাইগার ব্যাটসম্যানরা নিজেদের প্রস্ততিটা সেরে নিলেও বোলাররা খুব একটা সুযোগ পাননি নিজেদের পরখ করতে। ম্যাচ শেষ হয় পরিত্যাক্ত ঘোষনার মধ্য দিয়ে।
