লিটন, রিয়াদের অর্ধশতকে ২৬৯ এ থামলো আবাহনী
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
লিটন, রিয়াদের অর্ধশতকে ২৬৯ এ থামলো আবাহনী
লিটন, রিয়াদের অর্ধশতকে ২৬৯ এ থামলো আবাহনী
ডিপিএল(ঢাকা প্রিমিয়ার লীগ) এর বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এবারের আসরেও প্রথম তিন ম্যাচই জিতে শিরোপা নিজেদের ঘরে রেখে দেবার ইঙ্গিত দিইয়েছে দলটি। নিজেদের ৪র্থ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করে লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকে ২৬৯ রানের পুঁজি পেয়েছে আবাহনী লিমিটেড।
নিয়মিতই উদ্বোধনী জুটি পরিবর্তন করা আবাহনী এই ম্যাচেও পরিবর্তনের পথে হাঁটে। লিটন কুমার দাস অপরিবর্তিত থাকলেও সঙ্গী হিসেবে পান অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসানকে। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৭ বলে ৫৯ রান। যার মধ্যে সাইফ হাসানের অবদান মাত্র ১৯ রান। দুর্ভাগ্যজনক ভাবে সাইফ হাসান রান আউট হয়ে বিদায় নিলে লিটন দাসকে সঙ্গ দিতে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। এই জুটি অবশ্য বেশিক্ষণ টেকেনি। ব্যক্তিগত ১৩ রানের মাথায় জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। তানভির হায়দারের ১ম শিকার বনে সাজঘরে ফেরার আগে ৮৩ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৬২ রান করেন লিটন। এটি তার লিস্ট এ ক্যারিয়ারের ৯ম অর্ধশতক। লিটন দাস ফেরার পর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আবাহনী লিমিটেড এর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মোসাদ্দেক,মিঠুন, শুভাগতদের সঙ্গে নিয়ে ইনিংসকে সামনে বাড়িয়ে নিতে থাকেন তিনি। তানভির হায়দারের লেগস্পিনে বোল্ড হয়ে যাবার আগে ৬৬ বলে ২টি চার ও ৩টি ছয়ে লিটন দাসের সমান ৬২ রান করেন রিয়াদ। এছাড়া শেষদিকে শুভাগত হোম ২টি করে চার ও ছয়ে ২৭ বলে ৩২ রান করলে ২৬৯ রানের পুঁজি পায় আবাহনী। শেখ জামালের হয়ে ৪টি উইকেট দখল করেন তানভির হায়দার। এছাড়া শাহাদাত হোসেন ও অধিনায়ক আব্দুর রাজ্জাক নেন দুইটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর(১ম ইনিংস শেষে)ঃ
আবাহনী লিমিটেড ২৬৯/১০(৫০), লিটন দাস ৬২, মাহমুদুল্লাহ রিয়াদ ৬২, তানভির হায়দার ৪/৪৫।
