৯৯ রানে অপরাজিত মিসবাহ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
৯৯ রানে অপরাজিত মিসবাহ
৯৯ রানে অপরাজিত মিসবাহ
১৯৭৯ সালের ১৪ই ডিসেম্বর। ইংল্যান্ডের জিওফ বয়কট পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৯৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী আউট হয়ে যাবার ফলে কাঙ্ক্ষিত শতকের দেখা পাওয়া হয়ে ওঠেনি বয়কটের। টেস্ট ইতিহাসে ৯৯ রানে অপরাজিত থেকে ব্যাটসম্যানের স্বপ্নভঙ্গের প্রথম নযীর সেটি।
১৯৯৫ সালের ৩রা ফেব্রুয়ারি। আরো একটি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ। ভেন্যু ঐ পার্থই! তবে সেবার স্বপ্নভঙ্গ হয়েছিলো এক অজি ব্যাটসম্যানের। স্টিভ ওয়াহ অপরাজিত থাকেন ৯৯ রান করে।
তার চার বছর পর ১৯৯৯ সালে বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যালেক্স টুডোর অপরাজিত থাকেন ৯৯ রানে। ঐ ম্যাচে শতক থেকে বঞ্চিত হওয়া টুডোর কখনোই টেস্ট শতকের দেখা পাননি।
এরপরের দুই স্বপ্নভঙ্গের গল্প দুই দক্ষিন আফ্রিকানের। ২০০২ সালে শন পোলক শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০০৩ সালে অ্যান্ড্রু হল ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত থাকেন।
এই স্বপ্নভঙ্গ হওয়া ট্র্যাজিক হিরোদের দলে সর্বশেষ সংযোজন হলেন মিসবাহ উল হক। পাকিস্তানের হয়ে ১ম ও সবমিলিয়ে ৬ষ্ঠ দুর্ভাগা ব্যাটসম্যান হলেন মিসবাহ, যিনি কিনা টেস্টে ৯৯ রানে অপরাজিত থাকার সময় দল অলআউট হয়ে যায়।
মিসবাহ'র অপরাজিত ৯৯ রানের ইনিংসে ভর করে পাকিস্তান প্রথম ইনিংসে লীড পেয়েছে ১২১ রানের। গতদিনে বাবর আজম ও ইউনিস খানের মতো আজ অর্ধশতক তুলে নিয়েছেন মিসবাহ উল হক ও সরফরাজ আহমেদ।
