কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সানি,নাসির,আল-আমিন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সানি,নাসির,আল-আমিন
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সানি,নাসির,আল-আমিন
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এর বোর্ড সভায় অনেক রদবদল হয়েছে। টি-টোয়েন্টির বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা, বেতন ভাতা ও বোনাস বৃদ্ধি, নতুন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান সবই এই সভায় কার্যকর হয়েছে। কিছু নিয়ামক এখনও ঠিক করতে না পারায় কার্যকর হয়নি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম ও তাদের গ্রেড। যদিও কারা থাকছেন আর কারা থাকছেন না তা নিশ্চিত।
এর আগে যে ১৫ জন বিসিবি'র চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন তাদের মধ্যে কপাল পুড়েছে তিনজনের। স্পিনার আরাফাত সানি, অলরাউন্ডার নাসির হোসেন ও পেসার আল আমিন হোসেন থাকছেন না বিসিবি'র কেন্দ্রীয় চুক্তির আওতাধীন। ১৫ জনের জায়গায় এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা হচ্ছে ১৬। সেক্ষেত্রে নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
কে কোন গ্রেডের আওতায় বেতন-ভাতা পাবেন সেই প্রক্রিয়া এখনও ঠিক না হওয়াতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি বিসিবি। আগে শুধু ক্রিকেটারদের ম্যাচসংখ্যা বিবেচনায় রেখে গ্রেড এর বিভাজন করা হতো। এবার তার সাথে আরো একটি নিয়ামক, ক্রিকেটারদের পারফর্মেন্স যোগ হবে।
