১০ বছর পর পাক-ভারত ফাইনাল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
2
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
3
In High-Voltage Battle for Final, Bangladesh to Face India
-
4
Australia Seal ODI Series Win Against Zimbabwe as Travis Head Hits Century
-
5
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
১০ বছর পর পাক-ভারত ফাইনাল
১০ বছর পর পাক-ভারত ফাইনাল
২০০৭ এর পর ২০১৭। মাঝে কাটা পড়েছে ১০ বছর। এই দশ বছরে আইসিসি’র কোন আসরে ফাইনালে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই প্রথমবারের মত দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছে। ১৮ জুন ওভালে বিকাল ৩টায় মহারণে নামবে দু’দল।
কাগজে-কলমে কিংবা মাঠের খেলার শক্তির বিচারে অনেক এগিয়ে ভারত। তবে আনপ্রেডিক্টেবল খ্যাত পাকিস্তান কখন ঘুরে দাঁড়ায় সেটি হয়তো তারা নিজেরাও জানেনা।
সর্বশেষ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। সেদিন জোহানেসবার্গে চিরপ্রতিদ্বন্দ্বীর মতই খেলেছিলো দু’দল। শেষ চার বলে দরকার ছিলো পাকিস্তানের ৬ রান। সেদিন মেজবাহ’র ভুলে ৫ রানে ম্যাচ হেরে যায় পাকিস্তান। প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ভারত।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন প্রভাব ফেলে ক্রিকেট মাঠেও। আইসিসি’র কোন আসর ছাড়া দ্বিপাক্ষিক খেলা হয়না অনেক বছর। এই সম্পর্কের উন্নতি হবে বলে মনে করাটাও কেমন যেন অসম্ভব।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিলো দু’দল। সেই ম্যাচে ভারতের কাছে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান।
গোটা আসরেই দুর্দান্ত ছিলো ভারত। হার শুধু শ্রীলঙ্কার কাছে। গ্রুপ পর্বে পাকিস্তান, দক্ষিন আফ্রিকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ভারত সেমিফাইনালে হারায় বাংলাদেশকে।
অন্যদিকে পাকিস্তান ছিলো এই টুর্নামেন্টের আন্ডারডগ দল। তবে ঠিকই চমক দেখিয়েছে তারা। গ্রুপ পর্বের খেলায় ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা দক্ষিন আফ্রিকার মত দলকে হারিয়ে দেয়। এরপর শ্রীলংকাকে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিফাইনালের এসে জন্ম দেয় বড় অঘটনের। স্বাগতিক ইংল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে নিশ্চিত করে ফাইনাল। অথচ স্বাগতিক ইংল্যান্ড ছিলো এই আসরের সবচেয়ে ফেভারিট দল। তাদেরকেই ৮ উইকেটে হারিয়ে দেয় আনপ্রেডিক্টেবল খ্যাত পাকিস্তান।
ওভালে এবার অপেক্ষা পাক-ভারত মহারণের। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের ব্যর্থতা ভুলে ফাইনালে সেই ভারতকে হারাতে পারে কিনা পাকিস্তান সেটাই এখন দেখার বিষয়। নাকি আনপ্রেডিক্টেবলদের হারিয়ে টানা চ্যাম্পিয়নের মুকুট পরবে ভারত। উত্তর জানতে পুরো ক্রিকেটবিশ্বের চোখ থাকবে ১৮ই জুন, ওভালের মাঠে।
