বাহরাইনে খেলার অনুমতি পাচ্ছেন আশরাফুল

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 2 hours ago
বাহরাইনে খেলার অনুমতি পাচ্ছেন আশরাফুল

বাহরাইনে খেলার অনুমতি পাচ্ছেন আশরাফুল

বাহরাইনে খেলার অনুমতি পাচ্ছেন আশরাফুল

নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল এবার ডিপিএল খেলছেন তিন বছর পর। তবে খুব একটা সুবিচার করতে পারেননি নিজের নামের প্রতি। আশা রাখেন লাল সবুজ জার্সিতে আবারো জাতীয় দলে ফেরার। এরই মধ্যে আশরাফুল আমন্ত্রণ পেয়েছেন বাহরাইনে একটি ২০ ওভারের প্রীতি ম্যাচের। বিসিবি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, এই ম্যাচে অংশগ্রহনের জন্য অনাপত্তি পত্রও তৈ হয়েছে ইতিমধ্যে।  বাহরাইনের জাতীয় ষ্টেডিয়ামে আগামী ১৯ মে রাতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।  বাংলাদেশ্ থেকে শুধু আশরাফুল একা নন, আমন্ত্রণ পেয়েছেন পেসার মোঃ শরীফ ও। সব ঠিক থাকলে ১৮ মে কলাবাগানের হয়ে ম্যাচ খেলেই রওয়ানা করবেন বাহরাইনের উদ্দেশ্যে। তবে আশরাফুলের সাথে একসাথে যাওয়ার ইচ্ছা থাকলেও মোঃ শরীফ হয়তো যেতে পারবেননা একই দিন। প্রদর্শনী এই ম্যাচে খেলার জন্য অন্য বিদেশী ক্রিকেটাররা হলেন, পাকিস্তানের হয়ে সদ্য অবসরে যাওয়া মিসবাহ উল হক, শহিদ আফ্রিদি, ইমরান নাজির, রানা নাভিদ, আব্দুল রাজ্জাক, সোহেল তানভির, দিলশান, শ্রীশান্ত, ইরফান পাঠান এবং মারলন স্যামুয়েলস।