টাইগারদের সরাসরি বিশ্বকাপে খেলার গ্রীন কার্ড হবে ত্রিদেশীয় সিরিজ !
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
3
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
টাইগারদের সরাসরি বিশ্বকাপে খেলার গ্রীন কার্ড হবে ত্রিদেশীয় সিরিজ !
টাইগারদের সরাসরি বিশ্বকাপে খেলার গ্রীন কার্ড হবে ত্রিদেশীয় সিরিজ !

এমনিতেও টাইগাররা খুব হালকা ভাবে নিচ্ছেন না ত্রিদেশীয় সিরিজকে। এবার ভারি ভাবে নেয়ার তাড়নাটা আরও বাড়িয়ে দিলো আইসিসি ওয়ানডে রেটিং পয়েন্ট। তাই এখন আর অন্য সব সিরিজের মত নেই এই ত্রিদেশীয় সিরিজ। তাৎপর্যটা এখন উচ্চতর পর্যায়ের।
টাইগাররা সরাসরি বিশ্বকাপে খেলতে হলে দুই ম্যাচের দুটিতেই হারাতে হবে আইরিশদের, সাথে ১টি ম্যাচে হারাতে হবে নিউজিল্যান্ডকে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড বর্তমানে ৪ নাম্বারে। তাই তাদের হারালে পাওয়া যাবে অমূল্য রেটিং পয়েন্ট।
বলা আছে, বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ে ৮ এর ভেতরে থাকতে হবে। রেটিং ১ পয়েন্ট হারিয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত সপ্তম স্থান ধরে রেখেছে। টাইগারদের রেটিং পয়েন্ট ৯১ আর লঙ্কানদের রেটিং ৯৩ পয়েন্ট। এই সিরিজে ৩ ম্যাচ জিতলে শ্রীলঙ্কাকে টপকে ছয়ে যাওয়ার হাতছানিও থাকছে টাইগারদের সামনে।
এতসব মধুর আশার ভেতর আছে দুঃসংবাদও। আয়ারল্যান্ড এর সাথে হারলে হারাতে হবে রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে যদি হারে তবে খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব।
তাই সাবধানী হয়েই মাঠে নামতে হবে টাইগারদের। আয়ারল্যান্ডের মাঘের শীত গায়ে লাগিয়ে আরাম আয়েশ করলেই দিতে হবে খেসারত।
তবে এ ব্যাপারে খুব সাবধান টাইগার অধিনায়ক মাশরাফি। কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেয়ার আগে সমীকরণ আর সতর্কতার কথা মাথায় রেখেছেন বলেও জানিয়ে গেছেন তিনি।
