শ্বাসরুদ্বকর ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ৩ রানের জয় পুনের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
শ্বাসরুদ্বকর ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ৩ রানের জয় পুনের
শ্বাসরুদ্বকর ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ৩ রানের জয় পুনের
অসাধারন এক ম্যাচ বললেও মনে হয় কম হয়ে যাবে। জয়ের এত কাছে গিয়েও হার। তাও আবার পয়েন্ট টেবিলে এক নাম্বারে থাকা দলের। পুনে জিতলো মাত্র ৩ রানে। ১০ম আইপিএল এ মুম্বাই-পুনের এই ম্যাচটা অনেক দিন মনে রাখবে আইপিএল ভক্তরা।
এবারের আসরের ২৮ তম ম্যাচ ছিলো এটি। পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা মুম্বাই ইন্ডিয়ানস। টস জিতে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা সিদ্বান্ত নিলেন ফিল্ডিং করার। পুনের দুই ওপেনার তাদের কাজটা ঠিক ভাবেই সামলাচ্ছিলেন। এই জুটি ভাঙতে মুম্বাই বোলারদের সময় লেগেছিলো ৯ওভার ৩বল। দলের ৭৬ রানের সময় আউট হোন ওপেনার আজিঙ্কা রাহানে। তার ব্যাটে আসে ৩২ বলে ৩৮ রান। আরেক ওপেনার ত্রিপাঠি আউট হওয়ার আগে করেন ৩১ বলে ৪৫ রান। এর পর আর পুনের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলে স্টোকস এর ১৭ রান আর তিওয়ারির করা ২২ রানে ভর করে রাইজিং পুনের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৬০ রান। এদিন মুম্বাইয়ের একমাত্র হরভজন সিং ছাড়া আর সবাই খরচ করেছেন ৩০ এর উপরে রান। জাসপ্রিত বুমরাহ নেন ২৯ রান দিয়ে ২ উইকেট।
পয়েন্ট টেবিলে এক এ থাকা মুম্বাই কিছুটা স্বস্তিতেই ছিলো ১৬১ রানের টার্গেট পেয়ে। কে জানতো শেষ দিকে তাদের দেখতে হবে মুদ্রার উলটো পিঠ! মুম্বাইয়ের দুই ওপেনার খেলছিলেন ভালোই। তবে টিকতে পারেনি বেশিক্ষণ। ৪.২ ওভারের সময় ভাঙ্গে এই জুটি। পার্থিব প্যাটেল করেন ২৭ বলে ৩৩ রান আর আরেক ওপেনার জশ বাটলার করেন ১৩ বলে ১৭ রান। এর পরই শুরু হয় মুম্বাইয়ের নিয়মিত বিরতিতে উইকেট যাওয়া। মাঝে অধিনায়ক রোহিত শর্মার ৩৯ বলে ৫৮ রানের ইনিংসটাই ছিলো আশা জাগানীয়া। রোহিত আউট হলেও শেষ দিকের ব্যাটারদের অল্প রানের অবদানে জয়ের স্বপ্ন দেখা মুম্বাইয়ের স্বপ্ন ভাঙ্গে ১৫৭ রানের মাথায়। পুনে অলরাউন্ডার বেন স্টোকস এর নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে আটকে যায় মুম্বাই ব্যাটাররা। অল্পের জন্য পারা হলোনা মুম্বাই ইন্ডিয়ানস এর। হার মাত্র ৩ রানের।
অধিনায়ক রোহিত শর্মা হয়তো এতক্ষনে কয়েকবার মাথা আঁচড়ে বলেই ফেলেছেন- ইস ! আর যদি ৩টা রান যোগ করতে পারতাম ৫৮ রানের সাথে। জিতেই যেতাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাইজিং পুনে সুপারজায়ান্ট- ২৬০/৬ (২০) রাহুল ত্রিপাঠি ৪৫(৩১), আজিঙ্কা রাহানে ৩৮(৩২), জাসপ্রিত বুমরাহ ২/২৯
মুম্বাই ইন্ডিয়ানস- ১৫৭/৮ (২০), রোহিত শর্মা ৫৮(৩৯), পার্থিব প্যাটেল ৩৩ (২৭), বেন স্ট্রোকস ২/২১
ম্যান অব দি ম্যাচ- বেন স্টোকস
