তাসকিনের হ্যাটট্রিকই হোক জয়ের প্রেরণা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Liton Appointed ODI Captain as Well, BCB Replaces Miraz in Leadership Reshuffle
-
2
Towhid Hridoys 31 Off Just 8 Balls Powers Jaffna Kings to Victory Over Colombo in LPL
-
3
Seales fiery spell powers West Indies to 90-run win over Pakistan
-
4
Abbas and Khurram Sanctioned for Aggressive Celebrations
-
5
Stephen Fleming Set to Become England Test Teams Next Head Coach
তাসকিনের হ্যাটট্রিকই হোক জয়ের প্রেরণা
তাসকিনের হ্যাটট্রিকই হোক জয়ের প্রেরণা
স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফররত বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডাম্বুলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল স্বাগতিক দল। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মাশরাফি বিন মর্তুজার দলকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন লঙ্কান কাপ্তান উপল থারাঙ্গা।
বাংলাদেশের লক্ষ্য যেখানে এ ম্যাচ জিতে সিরিজ জয় সেখানে স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। সিরিজের প্রথম ম্যাচ ৯০ রানের বড় জয়ে জিতে নেয়া টাইগাররা একাদশে পরিবর্তন না আনলেও স্বাগতিক দলে এনেছিল দুটি পরিবর্তন।বেশ কিছুদিন পর দলে ফিরেছেন পেসার নুয়ান কুলাসেকারা। নুয়ান প্রদ্বীপেরও জায়গা হয়েছে স্কোয়াডে।
সিরিজে ফেরার ম্যাচে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিলো অনেকটা আগের ম্যাচের মতই। দলের রান যখন মাত্র ২৬ প্রথম ওয়ানডের মত এই ম্যাচেও মাশরাফির বলে উড়িয়ে মারতে গিয়ে মুশফিকের এক অসাধারণ ক্যাচের শিকার হয়ে ফিরে যান দানুশকা গুনাথিলাকা।এরপর গল টেস্টের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস এসে জুটি গড়েন অধিনায়ক উপল থারাঙ্গার সাথে।
এ দুইয়ের ১০৩ রানের জুটিটাই ম্যাচে ফেরায় স্বাগতিকদের।কুশল মেন্ডিসের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকে বড় সংগ্রহের পথে যেতে থাকে শ্রীলংকা।১০২ বলে ৯ চার আর ১ ছয়ে মেন্ডিস গড়েন এই শতক।
নিজের ২০০তম আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলতে নেমে থারাঙ্গা পেয়ে যান ৩১তম অর্ধশতক।মুস্তাফিজুর রহমানের ‘নো বলে’ রানআউটের শিকার হতে হয় এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।১২৯ রানে থারাঙ্গা ফিরে যাওয়ার পর নিজের ১ম ওয়ানডে শতক পূরণ করা মেন্ডিস আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান চন্ডিমালকে সাথে নিয়ে বড় স্কোরের ভিত তৈরী করতে চেয়েছিলেন।
কিন্তু চার রানের মাথায় চন্ডিমালকে লেগ বিফোরের ফাঁদে ফেলে মুস্তাফিজ এবং মেন্ডিসকে অসাধারণ উপস্থিত বুদ্ধির মাধ্যমে বল এন্ড কট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দিলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।৪০ ওভার শেষে শ্রীলংকার স্কোর বোর্ডে ২৩৫ রান জমা হয় ৪ উইকেটের বিনিময়ে।এরপর লঙ্কানদের রান এগিয়ে নিয়ে যান সিরিওয়ার্ধানে এবং গুনারত্নে।
ব্যক্তিগত ২৪ রানের মাথায় কাপ্তান মাশরাফির বলে মিরাজের হাত ফস্কে বেঁচে যান সিরিওয়ার্ধানে।৪৬ তম ওভার চলাকালে সেই মিরাজই সিরিওয়ার্ধানেকে সরাসরি বোল্ড আউট করে লঙ্কানদের ৫৫ রানের পার্টনারশিপ ভাঙ্গেন।এরপর অভিজ্ঞ থিসারা পেরারাও বেশি সুবিধা করতে পারেন নি।পাঁচ বলে ব্যক্তিগত নয় রান করে দলীয় ২৮০ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফিরে যায় পেরেরা।অন্যদিকে গুনারাত্নে এক প্রান্ত আগলে রেখে ইনিংস শেষ হওয়ার দুই ওভার আগেই শ্রীলংকার রানের কোটা ৩০০ পেরিয়ে যায়।
ইনিংসের শেষ ওভারে এসে ঝলক দেখান তাসকিন আহমেদ।২য় বাংলাদেশি হিসেবে এবং ব্যক্তিগতভাবে প্রথম হ্যাট্রিক শিকার করেন তাসকিন।পরপর তিন বলে যথাক্রমে ২৮ বলে মূল্যবান ৩৯ রানের ইনিংস খেলা গুনারাত্নের সাথে সাথে,লাকমাল এবং প্রদীপ কে ফিরিয়ে দেন তাসকিন।ইনিংসের এক বল বাকি থাকতেই লঙ্কানরা ৩১১ রানে অল আউট হয়ে যায়।ডাম্বুলার ফ্লাড লাইটের আলোয় টাইগারদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩১২ রান।টাইগার বোলারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।এছাড়াও কাপ্তান মাশরাফি,মিরাজ,মুস্তাফিজ তিন জনেই একটি করে উইকেট নিয়েছে।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলংকা ৩১১ (৪৯.৫ ওভার) কুশল মেন্ডিস-১০২,উপুল থারাঙ্গা-৬৫,গুনারাত্নে-৩৯। তাসকিন আহমেদ ৪/৪৭,মাশরাফি ৫৫/১,মিরাজ ৫০/১।
