পিসিবি'র সিদ্ধান্তে বিস্মিত বিসিবি!
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
পিসিবি'র সিদ্ধান্তে বিস্মিত বিসিবি!
পিসিবি'র সিদ্ধান্তে বিস্মিত বিসিবি!
গত রাতেই হঠাত করেই বাংলাদেশ সফরে পাকিস্তান আসবে না বলে জানান পিসিবি(পাকিস্তান ক্রিকেট বোর্ড) প্রধান শাহরিয়ার খান। তার মতে দুই বোর্ডের সম্মতিতেই বাতিল করা হয়েছে সিরিজটি। তবে বিসিবি(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বলছে ভিন্ন কথা!
বিসিবি'র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, " আমরা খুবই অবাক হয়েছি! এক মাস আগেও আমরা জানতাম সিরিজটি হচ্ছে।"এখনও সিরিজ বাতিল হবার ব্যাপারে বিসিবি'র কাছে অফিশিয়ালি কিছু জানায়নি পিসিবি, এমনটাই বলেছেন জালাল ইউনুস। যদি অফিশিয়ালি এমনটা জানায় বিসিবি তাহলে তাদের সাথে আলোচনায় বসবে বিসিবি।
জালাল ইউনুস বলেন, " যদি সিরিজটি অফিশিয়ালি বাতিলই হয় তাহলে আমরা তাদের সাথে আলোচনায় বসবো। আমরা অর্থনৈতিক ব্যাপার নিয়ে আগেই কথা বলেছি, সুতরাং এখন সেটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আমরা তাদের অফিশিয়াল কোন সূত্র থেকে এখনো এটা জানতে পারিনি। মিডিয়া মারফত আমরা জেনেছি যে, তারা আসতে চায়না বাংলাদেশে।"উল্লেখ্য, এবছরের জুলাইতে বাংলাদেশে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিলো পাকিস্তানের। তবে আকস্মিকভাবেই গতকাল এই সফর বাতিল করার ঘোষণা দেয় পিসিবি। বাংলাদেশ শেষ পাকিস্তান সফর করেছিলো ২০০৭-০৮ এ। এরপর ২০১১-১২ তে একবার এবং ২০১৫ তে একবার বাংলাদেশ সফরে এসেছিলো পাকিস্তান। গত দুই বছরে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কার মতো বাংলাদেশও পিসিবি’র আমন্ত্রণের পরেও পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানায়। পাকিস্তান তাদের ঘরের মাটিতে ক্রিকেট ফেরাতে উদগ্রীব। পিএসএল(পাকিস্তান সুপার লীগ) এর ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হয়েছিলো। তাতেও অনেক বিদেশী খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানিয়েছিলো। তবে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন আনামুল হক বিজয়। পিসিবি কতৃপক্ষ জানে পিএসএল আয়োজন নয়, বরং আন্তর্জাতিক খেলা আয়োজন করতে পারলেই পাকিস্তানে ক্রিকেট পুরোদমে ফিরিয়ে আনা সম্ভব।
