West Indies in Strong Position After Amir Jangoo Century on Day One of Sylhet Test
97 Repoter: 97author
Publish: 10 minutes ago Update: 21 seconds ago-
1
Three Bangladesh Cricketers Secure Spots in APL
-
2
Mustafizur Rahman to Make Big Bash League Debut
-
3
Bangladesh Make Two Changes to Playing XI Against West Indies
-
4
Bangladesh Strike Three Times in First Session to Put West Indies on the Back Foot
-
5
West Indies in Strong Position After Amir Jangoo Century on Day One of Sylhet Test
West Indies in Strong Position After Amir Jangoo Century on Day One of Sylhet Test
West Indies in Strong Position After Amir Jangoo Century on Day One of Sylhet Test
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে তুলে নিয়েছে ২৩৫ রান। শুরুর বিপর্যয় কাটিয়ে এক প্রান্ত আগলে রাখা আমির জাঙ্গুর অসাধারণ শতক আর জাস্টিন গ্রিভসের দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক স্থানে থেকে দিন শেষ করেছে ক্যারিবীয়রা।
ম্যাচের শুরুটা ক্যারিবীয়দের জন্য একপ্রকার দুঃস্বপ্ন ছিল। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং তোপে মাত্র ২৭ রান তুলতেই প্রথম সারির তিন ব্যাটার ব্র্যান্ডন কিং, কাভেম হজ এবং জশুয়া ডা সিলভা প্যাভিলিয়নে ফিরে যান।
দল যখন চরম বিপদে, তখন উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। এই জোড়া ব্যাটার অত্যন্ত ঠান্ডা মাথায় চতুর্থ উইকেটে ১৩১ রানের মূল্যবান এক জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। টেস্টের নিজের প্রথম ম্যাচেই চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ৬১ রান করে উইকহ্যাম সাজঘরে ফেরেন হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে।
উইকহ্যামের বিদায়ের পর দলকে টেনে নেওয়ার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আমির জাঙ্গু। সময়ের সাথে সাথে উইকেটে থিতু হয়ে তুলে নেন তার লাল বলের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় শতক। দিনের খেলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত আলো ছড়িয়ে তিনি অপরাজিত থাকেন ১১১ রানে।
শেষ সেশনে জাঙ্গুকে যোগ্য সঙ্গ দেন জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৭৭ রান যোগ করে ক্যারিবীয়দের বড় সংগ্রহের ভিত মজবুত করেন তিনি; দিনের আলো কমে খেলা বন্ধ হওয়ার সময় অন্য প্রান্তে গ্রিভসের সংগ্রহ ছিল ৩৫ রান।
বাংলাদেশের বোলাদের মধ্যে কেবল তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ সাফল্য পেয়েছেন, দুজনই শিকার করেন ২টি করে উইকেট। টাইগারদের বোলিং আক্রমণে তিনজন বিশেষজ্ঞ স্পিনার অন্তর্ভুক্ত থাকলেও পুরো দিনে স্পিন বিভাগ থেকে কোনো উইকেটের দেখা মেলেনি।
আলোর স্বল্পতার জন্য দুই দফায় খেলা বিঘ্নিত হওয়ার পর নির্ধারিত সময়ের কিছুটা আগেই আম্পায়াররা প্রথম দিনের খেলা সমাপ্তির নির্দেশ দেন, ততক্ষণে ক্যারিবীয়দের সংগৃহীত রান দাঁড়ায় ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫।
