ওয়ার্নারের কালবৈশাখীতে লন্ডভন্ড কোলকাতা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
5
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
ওয়ার্নারের কালবৈশাখীতে লন্ডভন্ড কোলকাতা
ওয়ার্নারের কালবৈশাখীতে লন্ডভন্ড কোলকাতা
আজো আক্ষেপে পুড়েছে বাংলাদেশে টিভির সামনে বসে আইপিএল দেখা ক্রিকেটপ্রেমীরা। সানরাইজার্স হায়দ্রাবাদ ও কোলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হলেও দলে ছিলেন না মুস্তাফিজুর রহমান বা সাকিব আল হাসান। তবে সেই আক্ষেপ একটু হলেও কমেছে ডেভিড ওয়ার্নারের ৫৯ বলে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস দেখে। মূলত ওয়ার্নারের ঐ ইনিংসের কাছেই হেরে গেছে কোলকাতা নাইট রাইডার্স।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিলো ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। কমলা রঙের জার্সি পরে খেলতে নামা ডেভিড ওয়ার্নার এদিন কমলা(অরেঞ্জ) ক্যাপের মালিক বনে যান। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক হাকানোর পথে কচুকাটা করেছেন কোলকাতা নাইট রাইডার্সের বোলারদের। ওয়ার্নারের রোষানলে বেশি করে পুড়েছেন স্পিনারেরা। সুনীল নারাইন, কুলদীপ ইয়াদব ও ইউসুফ পাঠান, এই তিন স্পিনারের ৩০ বল মোকাবেলা করে ওয়ার্নার করেন ৭৮ রান! পেসারদেরও ভুগিয়েছেন বেশ। ১ম উইকেট জুটিতে মাত্র ৭৬ বলে ১৩৯ রান আসে সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোরবোর্ডে; যাতে ৩০ বল খেলা শিখর ধাওয়ানের অবদান মাত্র ২৯! ১৭ তম ওভারে ৫৯ বলে ৮টি ছয় ও ১০টি চারে ১২৬ রান করে ক্রিস ওকসের বলে আউট হন ডেভিড ওয়ার্নার। শেষদিকে কেন উইলিয়ামসনের ২৫ বলে ৪০ রানের ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে। ২০৯ রান সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএলে সর্বোচ্চ দলীয় স্কোর। শুধু তাইই না, ২০৯/৩ কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তোলা সর্বোচ্চ দলীয় স্কোর।
২১০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে কোলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার বনে যাওয়া সুনীল নারাইনকে। দলীয় ৯ রানের মাথায় মোহাম্মদ সিরাজের বলে ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩ রান পরে ফেরেন ওয়ার্নারের কাছ থেকে অরেঞ্জ ক্যাপ হারানো গৌতম গম্ভীর। তবে তৃতীয় উইকেট জুটিতে রবিন উথাপ্পা ও মনীশ পান্ডে কোলকাতার আশার আলো জ্বালিয়ে রাখেন। ৭ম ওভার শেষে বৃষ্টি ব্যাঘাত ঘটায়। তবে ৪৫ মিনিট পর খেলা শুরু হলেও কাটা যায়নি কোন ওভার। বৃষ্টি শেষে খেলা পুনরায় শুরু হবার পর মনীশ পান্ডে ৩৯ রান করে ফিরে গেলেও ব্যাটে ঝড় তোলেন রবিন উথাপ্পা। তবে ৪টি করে চার ও ছয়ে ২৮ বলে ৫৩ করে থামেন উথাপ্পাও। এরপর আর রানরেটের সাথে পাল্লা দিয়ে পেরে ওঠেনি কোলকাতা। ম্যাচটি গৌতম গম্ভীরের দল হারে ৪৮ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
সানরাইজার্স হায়দ্রাবাদ ২০৯/৩(২০), ডেভিড ওয়ার্নার ১২৬, কেন উইলিয়ামসন ৪০। কোলকাতা নাইট রাইডার্স ১৬১/৭(২০), রবিন উথাপ্পা ৫৩, মনীশ পান্ডে ৩৯, মোহাম্মদ সিরাজ ২৬/২।
ফলাফলঃ সানরাইজার্স হায়দ্রাবাদ ৪৮ রানে জয়ী।
ম্যাচসেরাঃ ডেভিড ওয়ার্নার(সানরাইজার্স হায়দ্রাবাদ)।
