উথাপ্পা-গম্ভিরের ব্যাটিং দৃঢ়তায় পয়েন্ট তালিকার শীর্ষে কোলকাতা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
উথাপ্পা-গম্ভিরের ব্যাটিং দৃঢ়তায় পয়েন্ট তালিকার শীর্ষে কোলকাতা
উথাপ্পা-গম্ভিরের ব্যাটিং দৃঢ়তায় পয়েন্ট তালিকার শীর্ষে কোলকাতা
উথাপ্পার ঝড়ো ইনিংসে রাইজিং পুনে সুপারজায়ান্ট এর বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স। উথাপ্পা এবং অধিনায়ক গম্ভিরের ১৫৮ রানের বিশাল জুটিতে ১১ বল বাকি থাকতেই রাইজিং পুনে সুপারজায়ান্ট এর বিপক্ষে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন কোলকাতা নাইট রাইডার্স।
আইপিএল এর দশম আসরের ৩০ তম ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক পুনে সুপার জায়ান্ট এবং কোলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচের মত এই ম্যাচেও উপেক্ষিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
টসে জিতে এদিন কোলকাতার দলপতি গৌতম গম্ভির ব্যাটিং এ পাঠায় স্বাগতিকদের। উদ্ভধোনী জুটিতে শুভ সূচনা করে সুপার জায়ান্টরা। দুই ওপেনিং ব্যাটসম্যান রাহানে এবং ত্রিপাথি মিলে জমা করেন ৬৫ রান। ত্রিপাথি ২৩ বলে সাতটি চারের সাহায্যে ৩৮ রান করে কোলকাতার লেগ স্পিনার পিয়ুষ চাওলার শিকার হন। এরপর অধিনায়ক স্মিথ এসে সঙ্গ দেন রাহানাকে।
অধিনায়ক স্মিথের সাথে ৩৭ রানের জুটি গড়ে স্পিনার নারিনের বলে স্ট্যাম্পিং হয়ে দলীয় ১১২ রানের মাথায় সাঝঘরে ফেরেন রাহানে। চারটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন আজিঙ্কা রাহানে। এরপর ধোনি ক্রিজে এসে ১১ বলে একটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন। কিন্তু অপরপ্রান্তে থাকা স্মিথ দলকে টেনে নিয়ে যান বড় সংগ্রহের পথে। শেষদিকে ক্রিস্টিয়ানের সাথে স্মিথ ৩২ রানের জুটি গড়লে নির্ধারিত ২০ ওভারে পুনের স্কোরবোর্ডে জমা হয় ১৮২ রান। অধিনায়ক সুলভ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৭ বলে চারটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন স্মিথ। কোলকাতার হয়ে দুটি উইকেট নেন কুলদিপ ইয়াদাভ। এছাড়াও একটি করে উইকেট শিকার করেন উমেষ ইয়াদাভ, সুনিল নারিন এবং পিয়ুষ চাওলা।
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সদের লজ্জায় ফেলে বিশাল জয় পাওয়া কোলকাতা নাইট রাইডার্সকে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষেও আত্মবিশ্বাসী দেখাচ্ছিলো। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমে এদিনও ঝড়ো ভাবে শুরু করতে চেয়েছিলেন সুনিল নারিন। উদ্বোধনী জুটির ২০ রানের ১৬ রানই এসেছে নারিনের ব্যাট থেকে। এরপর অধিনায়ক গম্ভিরের সাথে জুটি বাঁধেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। দুইজন মিলে নাস্তানাবুধ করেন পুনের বোলারদের। উথাপ্পা ৪৭ বলে সাতটি চার এবং ছয়টি ছক্কার মাধ্যমে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অপরপ্রান্তে অধিনায়ক গম্ভির ও তুলে নেন অর্ধশতক। ৪৬ বলে ৬২ রান করে পুনের বোলার ক্রিস্টিয়ানের শিকার হন গম্ভির। উথাপ্পা এবং গম্ভির দুইজন মিলে স্কোর বোর্ডে জমা করেন ১৫৮ রান। ইনিংসের ১৬ এবং ১৭ তম ওভারে যথাক্রমে উথাপ্পা এবং গম্ভির প্যাভিলিয়নে ফিরে গেলেও ততক্ষণে ম্যাচ পুরোপুরি কোলকাতার হাতে চলে আসে। ইনিংসের ১১ বল বাকি থাকতেই গম্ভিরের কোলকাতা স্মিথের পুনের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পায়।
উথাপ্পা-গম্ভিরের দিনে নিষ্প্রাণ ছিলেন পুনের অন্যতম বড় অস্ত্র লেগ স্পিনার ইমরান তাহির। ৪ ওভার বল করে বিনা উইকেটে ৪৮ রান খরচ করেন এই লেগ স্পিনার। এছাড়া পুনের হয়ে উনাদকাট এবং ক্রিস্টিয়ান একটি করে উইকেট লাভ করেন। কোলকাতা নাইট রাইডার্সের রবিন উথাপ্পা ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলার জন্য হয়েছেন ম্যাচ সেরা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাইজিং পুনে সুপারজায়ান্ট- ১৮২/৫ (২০ ওভার), স্মিথ ৫১*, রাহানে ৪৬, কুলদিপ ইয়াদাভ ৩১/২
কোলকাতা নাইট রাইডার্স - ১৮৪/৩ (১৮.১ ওভার), উথাপ্পা ৮৭, গম্ভির ৬২
ম্যাচ সেরাঃ রবিন উথাপ্পা
