তামিমের দিনে ফেরার চেষ্টায় আশরাফুলও
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
তামিমের দিনে ফেরার চেষ্টায় আশরাফুলও
তামিমের দিনে ফেরার চেষ্টায় আশরাফুলও
ম্যাচটা তামিম বনাম আশরাফুল ছিলোনা। তাই এ নিয়ে কোন বাড়তি উত্তেজনাও থাকার কথা না। আবার শক্তিশালী মোহামেডান এর সামনে শক্তীশালী কলাবাগানও না। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তামিমের মাঠে ফেরা আর অন্য দিকে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া আশরাফুল খেলতে পারেননি ডিপিএল এর টানা ৪ আসর। যদিও এবারের আসরে এক ম্যাচ খেলেছেন আশরাফুল। তবে করতে পারেননি ভালো কিছু। এসব কারণেই হয়তো ভক্তদের চোখ ছিলো দু-দলের দিকেই।
সাভারে বিকেএসপির ৪ নাম্বার মাঠে সকালে টসে জিতে মোহামেডান অধিনায়ক আর দেরি করেননি ব্যাটিংয়ের সিদ্বান্ত নিতে। যেমন সিদ্বান্ত তেমনই কাজ। অধিনায়ক তামিম তাই শামসুর রহমান শুভকে নিয়ে নেমে যান ওপেনিং সামলানোর দায়ীত্বে। দায়ীত্বটা যে এত ভালো ভাবে সামলাবেন তামিম সেটি কে জানতো! তার সাথে নেমে আরেক ওপেনার শামসুর ফিরে গেলেন দলের ৭৩ রানের মাথায় নিজের ৩৮ রান করে। এরপর একে একে রনি তালুকদার, রহমত শাহা, রাকিবুল হাসান আউট হলেও নিজেকে সামলে একের পর এক চার-ছয়ের ফুলঝুরি দেখাচ্ছিলেন তামিম ইকবাল। অবশেষে ৪২.৩ ওভারের সময় দলীয় ২৪৯ রানের মাথায় আউট হোন এই ওপেনার। আউট হওয়ার আগে করেছেন নতুন রেকর্ড। নিজেরই করা ১৫৪ রানের সর্বোচ্চ ইনিংস টপকে করে ফেলেন১২৫ বলে ১৫৭(১৮X৪,৬X৭)রান। শেষ দিকে অলরাউন্ডার মেহেদি মিরাজের করা ২১ রান আর কামরুল রাব্বির করা ২২ রানের উপ ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মোহামেডান পৌছে যায় ৩০৭ রানের এক বিশাল স্কোরে। কলাবাগান এর হয়ে অফ-স্পিনার সঞ্জিত সাহা নেন ৪টি উইকেট। ৩০৮ রানের বিশাল রান তাড়া করতে নেমে তারকাহীন কলাবাগান ক্রিড়া চক্রের শুরুটা হয় উইকেট দিয়েই। মোহাম্মদ আশরাফুল এর সাথে ওপেনিং এ নেমে মাত্র ১১রান করেই আউট হোন জসিম উদ্দিন। দলের হাল ধরেন আশরাফুল আর ভিনদেশী হ্যামিল্টন মাসাকাদজা। এই জুটি ভাঙ্গে দলীয় ৭২ রানের মাথায় আশরাফুলের আউট দিয়ে। রানে ফিরে আসার চেষ্টায় থাকা আশরাফুল এদিন খেলেন ৪৯ বলে ৪৬ রানের ইনিংস। যার ৪৬ রানের ৩২ রানই এসেছে বাউন্ডারি দিয়ে। আক্ষেপটা তাই থেকেই গেলো। ফিফটি টা করা হলোনা। তবে ঢাকা লিগের অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা আর তুষার ইমরান সুবিচার করেছেন নিজেদের নামের প্রতি। দুজনেই তুলে নিয়েছেন অর্ধ-শতক। দলীয় ১৬৪ রানের মাথায় এই জুটি ভাঙ্গলে আর কেউই দাড়াতে পারেনি মোহামেডান এর বোলারদের সামনে। ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৩ রানেই শেষ হয় কলাবাগান ক্রিড়া চক্রের ইনিংস। সংক্ষিপ্ত স্কোরঃ- মোহামেডান স্পোর্টিং ক্লাব- ৩০৭/৯ (৫০) তামিম ইকবাল ১৫৭ (১২৫), শামসুর রহমান ৩৮(৫০) সঞ্জিত সাহা ৪/৫২ কলাবাগান ক্রিড়া চক্র- ২৮৩/৯ (৫০) হ্যামিল্টন মাসাকাদজা ৬৮(৮০), তুষার ইমরান ৬৪(৬২) কামরুল ইসলাম রাব্বি ৩/৬৯ ম্যান অব দি ম্যাচ- তামিম ইকবাল
