তামিম থামলো ১৫৭ তে
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
তামিম থামলো ১৫৭ তে
তামিম থামলো ১৫৭ তে
[caption id="attachment_1010" align="aligncenter" width="553"]
ছবিঃ সংগৃহীত[/caption]
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটা বসেই কাটিয়েছেন। খেলতে পারেনি নিষেধাজ্ঞার কারণে। কারণটা গত আসরে আম্প্যায়ার এর সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়া। তাই গত প্রিমিয়ার লিগের নিষেধাজ্ঞার মাশুল দিতে হলো এই ডিপিএলে।
গতবার আবাহনী'র হয়ে ওপেনিং করলেও এবার শুরু করেছেন মোহামেডান থেকে। আসরের নিজের প্রথম ম্যাচেই মুখোমুখি আশরাফুল এর কলাবাগান ক্রীড়াচক্র।
এ নিয়ে তামিম লিস্ট-এ ম্যাচ খেলেছেন ২০৮ টি। বলাই যায় কতটা ভারি তামিমের রানের ঝুলি। লিস্ট-এ ক্যারিয়ারে ৩৪.৭১ গড়ে তার রান সংখ্যা ৬৯৪৩। যার মধ্যে আছে ১২টি শতক আর ১৪টি অর্ধ-শতক।
লিস্ট-এ ক্যারিয়ারে আজ ২০৯ তম ম্যাচ খেলতে নেমে নিজের সর্বোচ্চ ১৫৪ রানের রেকর্ড ভাঙেন নিজেই। মাত্র ১২৫ বল খেলে ১৮চার আর ৭ছক্কায় করেন নিজের রেকর্ড ভাঙ্গা ১৫৭ রান।
তামিমের ১৫৭ রানের উপর ভর করে মোহামেডান এর রান গিয়ে দাঁড়ায় ৫০ ওভার শেষে ৩০৭ এ।
আসন্ন ত্রি-দেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিমের ব্যাটে এমন কিছু দেখে টাইগার সমর্থকরা ভাল কিছুর স্বপ্ন দেখতেই পারে।
