শুরুটা ভালো হলোনা সাকিবের, হারলো কোলকাতা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
শুরুটা ভালো হলোনা সাকিবের, হারলো কোলকাতা
শুরুটা ভালো হলোনা সাকিবের, হারলো কোলকাতা
দলের সাথে ছিলেন আইপিএলের শুরু থেকেই। শ্রীলঙ্কা থেকে সরাসরি ধরেছিলেন ভারতে যাবার বিমান। মজা করে বলেছিলেন, "খেলালে খেলবো, না হলে পানি টানবো"। আইপিএলের দশম আসরের নিজেদের ৬ষ্ঠ ম্যাচে অবশেষে নিজেদের একাদশে সাকিব আল হাসানকে রেখেছিলো কোলকাতা নাইট রাইডার্স। এই আসরের নিজের খেলা প্রথম ম্যাচে ব্যক্তিগত পারফর্মেন্সে ভক্তদের মুখে হাসি ফোটনোর মতো কিছু করতে পারেননি সাকিব আল হাসান। গুজরাট লায়ন্সের বিপক্ষে ঘরের মাঠে কোলকাতা নাইট রাইডার্স হেরেছে ৪ উইকেটে।
কোলকাতার ইডেন গার্ডেনে এদিন টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না। কোলকাতা নাইট রাইডার্সের একাদশে নিউজিল্যান্ডের কলিন ডি গ্রান্ডহোমের বদলে ঢোকেন সাকিব আল হাসান। পয়েন্ট তালিকার তলানীতে থাকা গুজরাট লায়ন্সের বিপক্ষে ঘরের মাঠে দারুণ সূচনা করে কোলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী জুটিতে ২০ বলে ৪৫ রান যোগ করে দলপতি গৌতম গম্ভীর ও সুনীল নারিন। ৪৫ রানের মধ্যে ৪২ রানই আসে সুনীল নারিনের ব্যাট থেকে! মাত্র ১৭ বলে ৯টি চার ও ১টি ছয়ে ৪২ করে থামেন নারিন। ১ম উইকেট জুটিতে গম্ভীরের অবদান মাত্র ৩ রান হলেও ২য় উইকেট জুটিতে উথাপ্পার সাথে গড়া ৬৯ রানের জুটিতে গম্ভীরের রান ৩০। ১৫০ স্ট্রাইক রেটে ৮টি চার ও ২টি ছয়ে ৭২ রান করে থামেন রবিন উথাপ্পা। মনিশ পান্ডে দারুণ সঙ্গ দেন উথাপ্পাকে। পান্ডের ব্যাট থেকে আসে ২৪ রান। ১৯ ওভার ৪ বলের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১টি মাত্র বল খেলে ১ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। কোলকাতা নাইট রাইডার্স থামে ১৮৭ রানে।
গত ম্যাচেই কিংস ইলেভেন পাঞ্জাবের প্রায় দুইশো রান অনায়াসে পার করে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে গুজরাট লায়ন্সের দুই ওপেনার উড়ন্ত সূচনা করেন। ১ম ওভারেই বল করতে আসা সাকিবের ওভার থেকে আসে ৯ রান। তবে সাকিবের করা দ্বিতীয় ওভারে সাকিবের ওপর চড়াও হন আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিং এর দ্বিতীয় সেরা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ১টি ছয় ও দুইটি চারে সাকিবের ঐ ওভার থেকে আসে ১৫ রান(১ রান লেগবাই সূত্রে)। ১৫ বলে ৩১ রান করা ফিঞ্চকে বিপজ্জনক হবার আগেই ফিরিয়ে দেবার কাজটি করেন কল্টা্র-নাইল। ফিঞ্চ ফেরার পর কোলকাতার বোলারদের ওপর চড়াও হন ব্রেন্ডন ম্যাককুলাম। ১৭ বলে ৩৩ রান করা ম্যাককুলামকে ফেরান ক্রিস ওকস। তার পরের গল্পটা সুরেশ রায়নাময়। গুজরাট লায়ন্সের দলপতি ৪৬ বলে ৮৪ রান করার পথে ভিরাট কোহলিকে ছাড়িয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না পারলেও খুব কাছাকাছি গিয়ে আউট হয়েছেন। বাকি কাজটুকু সহজেই শেষ করেছেন রবীন্দ্র জাদেজা ও জেমস ফকনার। ১০ বল ও ৪ উইকেট হাতে রেখেই তাই ম্যাচটি জিতেছে গুজরাট লায়ন্স। ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূণ্য থাকেন সাকিব আল হাসান।
