শেষের টেস্টে ইউনিসের '২৩'র অপেক্ষা, মিসবাহর '৪৯'
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
শেষের টেস্টে ইউনিসের '২৩'র অপেক্ষা, মিসবাহর '৪৯'
শেষের টেস্টে ইউনিসের '২৩'র অপেক্ষা, মিসবাহর '৪৯'

শুক্রবার জ্যামাইকার কিংস্টনে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। টসে জিতে সফরকারী দলের অধিনায়ক মিসবাহ উল হক ব্যাটিং এর আমন্ত্রণ জানায় জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজকে।
পাকিস্তানের এই সফরে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ এবং ইউনিস খান। এই তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই অবসরে যাবেন পাকিস্তানের অভিজ্ঞ দুই খেলোয়াড়।
এই টেস্ট সিরিজে ব্যাট হাতে নামার আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ইউনিস খান। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করতে আর মাত্র ২৩ রান দরকার এই বর্ষীয়ান ব্যাটসম্যানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলা ইউনিসের জন্য বাকি ২৩ রান তোলা খুব বেশি কষ্টকর হওয়ার কথা নয়।
[caption id="" align="aligncenter" width="603"]
ইনজামাম পারেননি, তাই ক্যারিয়ারের শেষ টেস্টে ইউনিস খানের ব্যাটেই ১০হাজারী ক্লাবে পাকিস্তানী কোন ক্রিকেটারকে দেখার অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।[/caption]
বিদায়ী টেস্ট সিরিজে নামার আগে ইউনিস ১১৫ টেস্ট খেলে ৫২.৩৯ গড়ে করেছেন ৯,৯৭৭ রান। ৩৪টি শতক ও ৩২টি অর্ধশতকের মালিক তিনি। ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের দুর্লভ অর্জনের জন্য প্রস্তুত সাবিনা পার্ক। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ১০ হাজার রানের কৃতীর দেখা ঠিক কখন মিলবে, তা সময় ই বলে দিবে।
[caption id="attachment_1217" align="aligncenter" width="513"]
আর ৪৯টি রান করলেই ছোঁবেন টেস্টে ৫০০০ রানের মাইলফলক। ‘স্যালুটটা’ নিয়েই হয়তোবা বিদায় নিতে চাইবেন মিসবাহ উল হক।[/caption]

অপরদিকে মিসবাহ উল হকের সামনেও আছে অন্য একটি মাইলফলক ছোঁয়ার সুযোগ। ৪৩ বছর পূর্ণ করতে যাওয়া এই ব্যাটসম্যান আর ৪৯ রান করলেই টেস্টে পাঁচ হাজার রানের মালিক হবেন। এছাড়াও অধিনায়ক হিসেবে টানা ৬ ম্যাচ হারের লজ্জার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাকিস্তানকে প্রথমবারের মত সিরিজ জয়ের আনন্দে ভাসাতে পারবেন কি মিসবাহ?
এইসব সমীকরণের সামনে থাকা পাকিস্তান দল অবশ্য অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন তাদের বিদায়ী দুই অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে। পুরো দলই চায় তাদের দুই ক্রিকেটারকে বর্ণিল বিদায় দিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ জয় উজ্জীবিত করছে পাকিস্তানকে।