শের-ই-বাংলা তে চলছে পুনর্বাসন প্রক্রিয়া
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
শের-ই-বাংলা তে চলছে পুনর্বাসন প্রক্রিয়া
শের-ই-বাংলা তে চলছে পুনর্বাসন প্রক্রিয়া
হোম অফ ক্রিকেট নামে খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামকে নতুন করে সাজানোর কাজ চলছে। গত প্রায় এক মাস ধরে স্টেডিয়ামের পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
মাঠের অগ্রগতি নিয়ে আজকে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবির গ্রাউন্ডস কমিটির সভাপতি হানিফ ভুঁইয়া। তিনি বলেন, "আপনারা জানেন যে আমাদের এখানে একজন অষ্ট্রেলিয়ান কন্সাল্টেন্ট এসেছিল। উনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন সেভাবেই কাজ করা হয়েছে। আমরা তার প্রতিবেদন অনুযায়ী কাজ গুলো করেছি।পরবর্তীতে আমরা বুয়েট কে সম্পৃক্ত করেছি।প্রতিদিন আমাদের মনিটর হচ্ছে, আজকে সিইও সাহেব এবং আমাদের গ্রাউন্ডস ডিপার্টমেন্ট নিয়ে মিটিং হয়েছে।"
বাংলাদেশ দল অনেকদিন ধরেই দেশের বাহিরে সফর করছে। নিউজিল্যান্ড,শ্রীলংকা সফর শেষ করে সামনের মাসে টাইগাররা আয়ারল্যান্ড যাবে।এরপরে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। জুলাইয়ের মধ্যেই মাঠের কাজ শেষ হয়ে যাবেন বলে আশা করছেন গ্রাউন্ডস কমিটির সভাপতি।
বাজেট নিয়েও আশংকা নেই বিসিবির। যে বাজেট নির্ধারণ করা হয়েছিল তার থেকেও কম অর্থে মাঠের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মাঠে ঘাস লাগানোর প্রক্রিয়াতে প্রায় ৪৫ দিন চলে যাবে। এরপর ড্রেনেজ সিস্টেমসহ বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাই যদি হয় তাহলে দেশের মাটিতে পরবর্তী সিরিজের আগেই বিশ্ব দেখবে নতুন এক শের-ই-বাংলা স্টেডিয়াম।
