সাত বছর পর আবার আমির!
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
সাত বছর পর আবার আমির!
সাত বছর পর আবার আমির!
ফিক্সিং বিতর্কে নিষিদ্ধ হয়েছিলেন। ছয় বছর ছিলেন জাতীয় দলের বাইরে। সেই মোহাম্মদ আমির সাত বছর পর পেলেন ইনিংসে ৫ উইকেটের দেখা। যেই লর্ডস টেস্টে খেলার পর জাতীয় দল থেকে দূরে চলে গেছিলেন সেই টেস্টেই পেয়েছিলেন শেষবারের মতো ৫ উইকেটের স্বাদ(৬/৮৪)।
কিংস্টনের সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের ১ম দিনে ৩ উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ আমির। ২৪৪/৭ এ থেকে ১ম দিন পার করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২য় দিনে ভেজা আউটফিল্ড ও বেরসিক বৃষ্টিতে খেলা হয়েছে মাত্র ১১ ওভার ৩ বল। তাতেই ওয়েস্ট ইন্ডিজ খুইয়েছে দুইটি উইকেট। যে দুইটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ আমির। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৪র্থ ৫ উইকেট শিকার(১ ইনিংসে)।
ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে যাবার আগে টানা দুই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটের দেখা পেয়েছিলেন। পরের ৫ উইকেট পেতে অপেক্ষা করতে হলো সাতটি বছর। যদিও এর মাঝে এটি দিয়ে মোট ১১ টেস্টে খেলছেন তিনি। টেস্টে ৪ বার ৫ বা তার বেশি উইকেট পেলেও ওয়ানডেতে এখনও ৫ উইকেটের দেখা পাননি আমির।
বৃষ্টি আর কতটা বাগড়া দিবে তা সময় বলে দিবে। তবে পাকিস্তান খুব করে চাইবে আর বাগড়া না দিক বৃষ্টি। ইউনিস খানের ১০,০০০ টেস্ট রান পূর্ণ করতে আর ২৩ রান বাকি। সেই অর্জনটা এত বিলম্বিত হওয়া কোন পাকিস্তানি সমর্থকের কাছে কাম্য না। এর আগে যে কোন পাকিস্তানি টেস্টে ১০,০০০ রান করতে পারেননি!
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ, ২য় দিন শেষে ২৭৮/৯(৯২.৩), হোল্ডার ৫৫*, গ্যাব্রিয়েল ৪*, আমির ৪১/৫, ইয়াসির শাহ ৯১/২, আব্বাস ৬৩/১, ওয়াহাব ৬৬/১।
