সাকিবের নতুন ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
সাকিবের নতুন ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স
সাকিবের নতুন ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স
বাংলাদেশী ঘরোয়া ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চমকই দেখিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলবদলের মৌসুমে শুরু হতেই বর্তমানে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে সব দল থেকে নিজেদের একটু বেশীই এগিয়ে রাখলো গাজী গ্রুপ। ১৭ মার্চ থেকে শুরু হয়েছে দলবদলের প্রক্রিয়া।
তবে টাকার অঙ্কটা নেহায়েত কম নয়। ম্যাচ প্রতি সাকিব আল হাসানকে গাজী গ্রুপ দেবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা! আন্তর্জাতিক সূচির কারণে জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান এখন ব্যস্ত শ্রীলঙ্কায়, তবে অপেক্ষা করতে রাজী হয়নি গাজী কর্তৃপক্ষ। নিজেদের প্রতিনিধিকে সোজা কলম্বোয় পাঠিয়ে দিয়ে সেখানেই সেরেছেন চুক্তি চুড়ান্ত করার কাজ। প্রথম বিভাগ ক্রিকেট লিগের সমন্বয়ক রফিকুল ইসলামের উপস্থিতিতেই সম্পন্ন হয় সাকিবের গাজী গ্রুপে নিবন্ধনের আনুষ্ঠিকতা।
৫ই এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ৭ই এপ্রিল। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে মাঠে নামাতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতেই হচ্ছে গাজী গ্রুপের।
জাতীয় দলের বেশ বড় একটা অংশ শ্রীলঙ্কায় অবস্থান করায় অনেকেই নিজ নিজ দলের সঙ্গে সারতে পারেননি চুক্তি সম্পাদনের কাজ। নিবন্ধনের কাজ উন্মুক্ত থাকা বিধায় দেশে ফিরেই বাকী খেলোয়াড়রা ব্যস্ত হবেন দলে নিজেদের নাম নিবন্ধনের কাজে।
দলবদলের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থেকেই গাজী গ্রুপ দলে আরও ভিড়িয়েছেন সদ্য শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা মমিনুল হক, টুর্নামেন্টে মমিনুলেরই ডেপুটি নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিনন বাবু, মো: জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি প্রমূখ ক্রিকেটারদের।
আগেরবার আবাহনীর কাপ্তান হিসেবে দায়িত্ব পালন করা সাকিব আল হাসান গাজী গ্রুপে চলে যাওয়ায় আবাহনী বেছে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। প্রায় ৬০ লাখ টাকার চুক্তিতে আবাহনী অধিনায়কের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের মিডল অর্ডারের এই স্তম্ভ। পুলে থাকা সব ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশী টাকা পাচ্ছেন এই মাহমুদুল্লাহই। বাকী সবাই পাচ্ছেন ৩০ লাখ টাকারও বেশী।
অন্যদিকে গতবার দুই বন্ধু সাকিব আল হাসান আর তামিম ইকবাল দুজনই আবাহনীর হয়ে মাঠে কাঁপালেও এবার গাজীগ্রুপ ক্রিকেটার্সে ভিড়িয়েছে সাকিবকে। আর তামিমের নীড় হতে যাচ্ছে মোহামেডান এমনটাই জানিয়েছেন স্বয়ং জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান।
মূলত ৭ এপ্রিল থেকে ডিপিএল শুরু হওয়ার কথা থাকলেও একটু পিছিয়ে ১২ই এপ্রিলে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদার আসর,। বিকেএসপির দুই ভেন্যু আর ফতুল্লা এই তিন ভেন্যুতে মোট ১২ দলের অংশগ্রহণে মাঠে গড়াবে ডিপিএলের এবারের আসর। পুলের তিনজন আর একজন করে বিদেশী ক্রিকেটার খেলতে পারবে নিজ নিজ দলের হয়ে।
